#তোমার_পিছু_পিছুপর্ব-২৫
তামান্না একদৃষ্টিতে সামনে বসা নীলময়ীর দিকে তাকিয়ে আছে। নীলময়ী খুব আয়েশ করে হাতের বার্গারে কামড় দিচ্ছে……এটা ওর তিন নাম্বার বার্গার চলছে…. তামান্না একটা ক্লান্তির নিঃশ্বাস ছাড়ল। এভাবে কি তামান্না নিজের দিনটা প্লান করেছিলো!!! অবশ্যই না,,,,,,
তাহলে আবার কেনো!!! কেনো!!…….এভাবে ফেসে গেলো!!!!
তামান্না খুব বড় করে একটা দম নিলো…. শুধু কয়েকটা ঘন্টা……. কয়েকটা ঘন্টা চালিয়ে যেতে পারলেই ছাড়া পেয়ে যাবে…..
-তোহ,,,মিস তামান্না…. শুনুন আজকে সারাদিনের আমি একটা ঝাকানাকা প্লান করেছি….. এবং আজ সারাদিন আপনার সাথে আমি জোকের মত লেগে থাকবো….. আজ আপনাকে আমি ছাড়ছি না….
নীলময়ীর ঠোঁটে মিচকা হাসি স্পষ্ট……. তামান্না মাথায় দিলো……. আজ ওর কপালে কি কি আছে এক উপরে আল্লাহ’ই জানেন……..
👇👇👇
তামান্না ভেবে পাচ্ছে না….. এতবড় একটা মেয়ে কি করে একটা ১১ বছরের বাচ্চার পিছনে দৌড়াতে পারে!!!! তাও আবার সামান্য একটা ললিপপের জন্য!!! কিন্তু এখন তামান্নার পায়ে একদম শক্তি নেই,,,,যে ও যেয়ে নীলময়ীকে থামাবে………. সারাদিন ঘোরাঘুরির কথা থাকলেও,,,,তামান্নার দিনটা দৌড়াদৌড়ি করে কেটেছে…… সম্পুর্ণ সকাল নীলময়ীর পিছন পিছন চিড়িয়াখানায় ঘুরঘুর করার পর…..আবার আসতে হয়েছে ঢাকা জাতীয় শিশুপার্কে…….. এবং গুনে গুনে এর ভিতরে প্রত্যেকটা রাইডে উঠতে হয়েছে………. তামান্নার এখন মন চাইছে সেদিনের মত দৌড়ে বাসায় চলে যেতে……।
…… কিন্তু এই মেয়ে যেই সাংঘাতিক,,,,, দেখা যাবে পরে মাঝরাতেই তামান্নাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে গেছে…………।
তামান্নার পাশে এসে নীলময়ী ধপাস করে বসে পড়ল……
-দেখলেন নিয়েই এলাম…. আমাকে চিনে না ওই পুচকা!!!! হুহ…. এত সহজ নাকি আমার জিনিস ছিনিয়ে নিয়ে যাওয়া।……
তামান্না নীলময়ীর থেকে দৃষ্টি সড়িয়ে সামনে তাকালো……. এই পার্কটায় এতো বাচ্চা ছেলেমেয়ে কেনো!!!!
-চাইল্ড হুড!!!! আপনার জীবনের কিছুখানিক মুহুর্ত যেখানে আপনি….. কেয়ারলেসলী সবকিছু উপভোগ করতে পারেন……..
-হুম…………..
-মিস তামান্না,,, আপনাকে যদি আরো একবার সুযোগ দেয়া হয়,,…….. আপনি কি ফিরে যাবেন আপনার ছোটবেলায়?
-হুম…. অবশ্যই………. বড়বেলা কার ভালো লাগে বলুন!?…….
-কিন্তু আমি ফিরে যেতে চাইবো না……….
-……………………………….
-কারন জানতে চাইবেন না!?
-আপনি কি আমায় কারন বলতে চান!?…….
-…………………মিস তামান্না,,,, জানেন……. সুখস্বপ্ন থেকে দুঃস্বপ্নগুলো মানুষের স্পষ্ট মনে থাকে…….. কারন সুখস্বপ্ন কখনো পিছু নেয় না…… দুঃস্বপ্নগুলোই হানা দেয়…….
-কারন দুঃস্বপ্নগুলোই যে বাস্তবতা……
-একজেক্টলি……… এতোটাই বাস্তব যে….. তা খুব ভয়ানকভাবে বিধতে শুরু করে…….তাই আমি ফিরে যেতে চাই না ছোটবেলায়………. যেখানে দিনের পর দিন অবহেলিত হয়ে আমি বাস্তবতা দেখেছি………..
-আর এখন…….!!!!!
-খুব ভয় হয় জানেন………..এখন যখন কেউ একজন খুব বেশি মুল্যায়ন করছে তখন ভয় হয়…… এর যোগ্যও কি আমি!!!!
-নীলময়ী……….. আমাদের আশেপাশের এইসব ভেজাল মানুষগুলোর মধ্যে,,,,জানেন কিছু শুদ্ধ মানুষ আছে……. যাদের শুধু মনটাই না….. আত্মাটাও সম্পুর্ণ শুদ্ধ……. তারা নিজেদের মনের অজান্তেই তাদের প্রিয় মানুষগুলোকে এতোটা সম্মানসহিত ভালোবাসে……আপনি টেরই পাবেন না…. কখন তারা আপনাকে নিজেদের ভালোবাসায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে………….. আর এমন একজন মানুষ হলেন বর্ন সাহেব………. এরপরও কি আপনার ভয় হয়!!!!
নীলময়ীর চোখ ছলছল করছে……. নাকের ডগা লাল হয়ে আছে….. ঠোঁট কাপছে….. পড়ন্ত বিকেলের আলো এসে পড়েছে ওর মুখে……. তামান্নার কাছে এই পাগলী মেয়েটাকে কেনো যেনো অনেক সুন্দর লাগছে……
নীলময়ী কাপা কাপা গলায় জিজ্ঞ্যেস করল……
-যদি আমি আবার অবহেলিত হই!!!! যদি আবার হেরে যাই?
তামান্না মিষ্টি করে হেসে জবাব দিলো……
-আপনি ভালোবাসতে পেরেছেন তাতেই তো আপনার জয়…….. কয়জন মানুষ পারে এভাবে ভালোবাসতে বলুন!!
(আসছে)
ছোটপর্বের জন্য দুঃখিত……… গল্পটা গুছিয়ে লিখতে অনেক ঝামেলা হচ্ছে……. ঘন্টার পর ঘন্টা ফোন হাতে নিয়ে বসে থাকি,,,,,, কিন্তু গল্প সাজাতে পারি না……. তাই পর্বগুলো এরকম ছোট হচ্ছ🙁🙁🙁

