মনের_অরণ্যে_এলে_তুমি #দ্বিতীয়_পরিচ্ছেদ #তাহিরাহ্_ইরাজ #পর্ব_৩৭

0
1153

#মনের_অরণ্যে_এলে_তুমি
#দ্বিতীয়_পরিচ্ছেদ
#তাহিরাহ্_ইরাজ
#পর্ব_৩৭

নিশুতি রাত। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নোটস্ এবং খাতাপত্র। কিছুদিন পর মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। ফলস্বরূপ বিগত কিছুদিন ধরে ব্যস্ত সময় পাড় করছে রাহিদ। সমস্ত ধ্যানজ্ঞান পড়ালেখায়। পড়তে পড়তে ভুলতে বসেছে একমাত্র বউকে। এজন্য দুঃখের শেষ নেই ইনায়ার। তার বরটা এমন ভুলোমনা কেন? কাজ হোক কিংবা পড়ালেখা। একবার ডুবে গেলে দিন দুনিয়া ভুলে খেয়ে ফেলে। মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় তার পাঁচটা না দশটা না একটামাত্র কিউটি বউ আছে। যেমন এই মুহূর্তে খাতায় লিখতে লিখতে শহীদ হয়ে যাচ্ছে। ওদিকে যে এক আবেদনময়ী নারী তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানে কি সে! অনেক সহ্য করেছে ইনায়া। আর নয়। ঘনিষ্ঠ এক বান্ধবীর বুদ্ধি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছে আজ যে করেই হোক সাহেবের পড়ালেখা চাঙ্গে তুলবে। সেজন্য সামান্য এক প্রচেষ্টা। আরশিতে আরেকবার নিজেকে দেখে নিলো ইনায়া। পড়নে তার কৃষ্ণবর্ণ সিল্কের শাড়ি। আকর্ষণীয় ডিজাইনের ব্লাউজে অনাবৃত হাত ও পিঠের অধিকাংশ। পিঠ বরাবর এলিয়ে তার কেশ। সেথায় জড়িয়ে বেলি ফুলের মালা। মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর হালকা প্রলেপ। লাল ওষ্ঠরঞ্জনীতে রঙিন ওষ্ঠাধর। সে এক নে-শাক্ত রূপের ঝলক! পিছু ঘুরে এ যুগের বিদ্যাসাগর ম্যাক্স প্রো বরের পানে তাকালো ইনায়া। লহমায় লজ্জালু আভা ফুটে উঠলো মুখশ্রীতে। শিরশিরানি অনুভূতি শিরায় উপশিরায়। তবুও পিছু হটলো না মেয়েটা। বড় করে শ্বাস ফেললো। আজ এই পড়ুয়া বরকে নে-শালো শায়েস্তা করতেই হবে। হুম।

ছোট ছোট কদম ফেলে বিছানার ধারে অগ্রসর হচ্ছে মেয়েটি। প্রতিটি কদমে ধড়াস ধড়াস করছে বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটি। নিজেকে সামাল দেয়া আজ দায়। ঘনঘন পলক ঝাপটালো আঁখিপল্লব। আর’ক্ত বদনে এসে বসলো বিছানায়। স্বামীর পাশে। আড়চোখে দেখে নিলো স্বামীকে। একমনে লিখতে ব্যস্ত সে। ম্যাথমেটিকাল সাবজেক্টে বুঁদ হয়ে আছে। আজ ম্যাথের সল্যুশন নয় প্রিয়তমার অভিমানের সল্যুশন কষতে হবে তাকে। হুম। ইনায়া আস্তে ধীরে অল্পখানি ঝুঁকে গেল। ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে একটি খাতা। নড়েচড়ে দেখছে। পাতা উল্টাচ্ছে। হাতটি এমন ভাবে রাখা যেন সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তা-ই হলো। কাঁচের চুড়ির রিনিঝিনি কলরব কড়া নাড়লো শ্রবণেন্দ্রিয়ে। ব্যাঘাত ঘটলো মনোযোগে। ভ্রু কুঁচকে খাতা হতে দৃষ্টি সরিয়ে নিলো রাহিদ। এইসব উল্টোপাল্টা শব্দ আসছে কোথা থেকে? চোখ তুলে তাকাতেই চক্ষুতারায় বন্দী হলো স্ত্রীর পেলব হাতটি। কাঁচের রঙিন চুড়ি পড়ে সে। হালকা নড়াচড়ায় রিনিঝিনি ধ্বনি সৃষ্টি হচ্ছে। এক লহমায় মোহগ্ৰস্থ হলো রাহিদ। মাথা তুলে ভালোমতো তাকালো। বিস্ময়ে অভিভূত হলো ছেলেটা! তার প্রেয়সী এ কি আগুন রূপে নিজেকে উপস্থাপন করেছে! জ্ব’লছে অন্তর। পু’ড়ছে বুক। শ্বাসকষ্ট হচ্ছে তার। দ্রুত ওঠানামা করছে বক্ষস্থল। দু চোখে আকাশসম মুগ্ধতার রেশ!

স্বামীর বিমোহিত চাহনি ঠিক উপলব্ধি করতে পারলো ইনায়া। তবুও নিজ কর্ম হতে হটলো না। পূর্বের ন্যায় স্বল্প ঝুঁকে নোটবুকের পাতা উল্টাতে লাগলো। যেন সমস্ত ধ্যানজ্ঞান সেথায়। আশেপাশে নেই কেউ। পড়ালেখা মঙ্গলে উড়ে যাক। সবকিছু বাদ দিয়ে প্রেয়সীতে মজে গেল রাহিদ। তাকে অবজ্ঞা করে নোটবুক ঠোঁটস্থ করা হচ্ছে! ধাক্কা দিয়ে নোটবুক সরিয়ে ফেললো ছেলেটা। ইনায়া কেমন চমকিত নেত্রে তাকালো! ভাবখানা এমন যে কি হলো? এটা সরিয়ে ফেললে কেন? রাহিদ মা;দকতায় আচ্ছন্ন চোখে তাকিয়ে। হাত বাড়িয়ে কাছে টেনে নিলো সঙ্গিনীকে। চওড়া বক্ষপটে মিশে গেল মেয়েটা। কটিদেশের বাঁ পাশে স্থাপিত পুরুষালি হাত। স্বামীর দু কাঁধে ইনুর কোমল হাত। নয়নে বন্দী হলো নয়ন। নৈঃশব্দ্যে হলো অব্যক্ত কিছু অনুভূতির আদান-প্রদান।

” এত সাজ কার জন্য সোনা? ”

মোহাচ্ছন্ন স্বরে শুধালো রাহিদ। স্বামীর নয়নে নয়ন স্থির রেখে কম্পমান স্বরে জবাব দিলো ইনায়া,

” নিজের জন্য। ”

কটিদেশে চাপ সৃষ্টি হলো। আরো নৈকট্যে এলো ছেলেটা। দু’জনার নাক প্রায় ছুঁই ছুঁই।

” নিজের জন্য? ” অবিশ্বাসের স্বরে শুধালো রাহিদ।

” হ্যাঁ। নিজের জন্য। ”

” মিথ্যে। ”

” সত্যি। বেলকনিতে ফটো তুলবো। ওয়েদার বেশ সুন্দর। ”

শুকনো ঢোক গিলে বললো মেয়েটা। নাকে ওষ্ঠ চাপ বসালো রাহিদ। তেমনিভাবে ফিসফিসিয়ে বললো,

” ইয়াহ্। প্রেম প্রেম হাওয়া বইছে। এমন ওয়েদারে দূরত্ব নয় একে অপরেতে বিভোর হওয়াটাই সর্বোত্তম। ঠু গুড।”

অক্ষিপুট বুঁজে গিয়েছে ইতিমধ্যে। শক্ত করে স্বামীর কাঁধে চেপে বসলো দু’হাত। দ্বিমত পোষণ করে থেমে থেমে মৃদু স্বরে বললো ইনায়া,

” মিথ্যে কথা। পড়ছিলে তুমি। সেটাই করো। কোথাও বিভোর হতে হবে না। ”

গালের পেলব ত্বকে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে পুরুষালি অধরোষ্ঠ। ছোট ছোট পরশ অঙ্কন করে রাহিদ গাঢ় স্বরে বললো,

” প্রেম প্রেম এ আবহাওয়ায় প্রেয়সীতে বিভোর হওয়া অত্যাবশ্যক। নাহলে প্রেমিক জাতির ওপর বেজায় অসন্তুষ্ট হবে বিশিষ্ট প্রেমিকপুরুষ জনাব রাহিদ। ”

অভিমান হলো বেশ। স্বামীর কপালে ঠেকে কপাল। মিহি স্বরে জানতে চাইলো ইনু,

” এতকাল কোথায় লুকিয়ে ছিল এই গভীর ভালোবাসা? একদিন এই তুমিটাই আমায় কথা শুনিয়েছিলে। আমার অনুভূতিকে আবেগ বলে হেয় করেছিলে। ”

কণ্ঠে ভেজা ভাব স্পষ্ট। সহসা পরিবেশ বদলে গেল। স্ত্রীর ললাটে চুমু এঁকে রাহিদ ইঞ্চিখানেক দূরত্ব সৃষ্টি করলো। প্রিয় মুখপানে তাকিয়ে রইলো কিছু মুহূর্ত। চোখে চোখ রেখে নিজেকে সামলিয়ে নিলো। গুছাতে লাগলো শব্দমালা। অধরোষ্ঠ সিক্ত হলো লালারসে। অতঃপর ধীরলয়ে অনুতপ্ত স্বরে বলতে লাগলো সে,

” ইনু। আমি কি করতাম সোনা? তোর প্রতি এই অনুভূতিটা যে আজকের নয়। সেই সাত বছরের পুরনো অনুভূতি। কিশোরী তোর মায়াতে অজান্তেই কখন যে ফেঁ;সে গেলাম, জানা নেই। সেই মায়া, সে প্রগাঢ় অনুভূতি প্রতিনিয়ত আমায় গ্রাস করে নিচ্ছিল। আমি নিজেকে দাবিয়ে রাখতে পারছিলাম না। আমার জীবনটা তো অন্য সবার মতো সরল নয়। তুই জানিস। আমার ওই বাপ। তার সঙ্গে কখনোই ভালো সম্পর্ক ছিল না। বাড়ি ছেড়ে আমি আলাদা ফ্লাটে থাকতাম বন্ধুদের সঙ্গে। আমায় মাথায় সবসময় এটাই ঘুরতো যে কখন নিজের পায়ে দাঁড়াবো আমি! কখন পুরোপুরি সাবলম্বী হয়ে মা ও বোনের দায়িত্ব নেবো। ওই নরক থেকে ওদের উদ্ধার করবো। আমার ওই কাটাছেঁড়া জীবনে বহুত দায়িত্ব রে। সেখানে প্রেম ভালোবাসা নামক লুতুপুতু বিলাসীতা বিহীন অন্য কিছু নয়। ”

দম ফেলে পুনরায় বলতে লাগলো রাহিদ,

” আমি তো জানতাম। প্রতিনিয়ত অনুভব করেছি তোর হৃদয়ের কতখানি জুড়ে আমার বসবাস। তাই তো নিশ্চিন্তে থাকতে পেরেছি। বিশ্বাস কর সোনা। আমি তোকে কখনোই অবজ্ঞা করতে চাইনি। নিজে প্রতিষ্ঠিত হবার জন্য, আমার সুপ্ত অনুভূতিকে সামাল দেয়ার জন্য সময় নিয়েছি মাত্র। তোর বয়স কম। আমার চাওয়াপাওয়া আকাশছোঁয়া। ছোট্ট একটা ভুল পদক্ষেপ তোর ফুলের মতো পবিত্র জীবনে নোংরা দাগ লেগে যেতো। আমি কখনোই তোকে প্রেমিকা হিসেবে চাইনি। আমার বিবাহিতা সঙ্গিনী হিসেবে চেয়েছি। যে হবে আমার হালাল সঙ্গিনী। যাকে নিয়ে ভাবতে, ছুঁতে আমায় বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতে হবে না। যখন তখন এরকম সেরকম তুই শুধুই আমার। ইনায়া শুধু তার রাহি’র। ”

দু হাতের অঞ্জলীতে ভরে নিলো প্রিয়তমার আদল। অশ্রুসিক্ত সে মায়াবী নেত্রে তাকিয়ে আবেগপ্রবণ স্বরে বললো,

” আমায় বিশ্বাস কর একটু। আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। দিন গুনছিলাম কবে তুই পাকাপোক্ত ভাবে হবি আমার। তোকে পাওয়ার অদম্য অভিলাষ আমায় প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খেতো। হয়তো তুই বিশ্বাস করবি না। তোর থেকেও বেশি আমি শুধু চেয়েছি তোকে। আমার প্রতিটি দোয়ায় ছিল তোকে হালাল ভাবে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। ওপর ওয়ালা আমার দোয়া কবুল করেছে রে। তাই তো আজ তুই আমি এখানে। একসাথে। অ্যাজ অ্যা কাপল। রা’নায়া। ”

ইনায়া ভুলে গেল পলক ঝাপটাতে। দু নয়ন জুড়ে অবাকতার রেশ! হৃদয়ে সুপ্ত অনুভূতির হুলস্থুল তোলপাড়। টলমলে নয়নে তাকিয়ে মেয়েটা। একটুখানি টোকা পড়লেই গড়িয়ে পড়বে অশ্রুকণা। লালাভ রঙে রঙিন মুখশ্রী। অধর উল্টে কান্না পাচ্ছে। কি করে এ মুহূর্তে তার মন কাননে চলমান অনুভূতি, নিজ অবস্থা উপস্থাপন করবে জানা নেই তার। দ্বিধান্বিত মেয়েটা সব এড়িয়ে গাঢ় আলিঙ্গনে বেঁধে নিলো স্বামীকে। কোমল দু হাত জড়িয়ে সঙ্গীর গলা। কাঁধে মুখ গুঁজে নিঃশব্দ ক্রন্দনে লিপ্ত ইনায়া। রাহিদ টের পেল। বুঝলো সবই। তাই তো নিভৃতে আগলে নিলো নিজের সনে। প্রশস্ত বক্ষপটে ঠাঁই দিলো তার প্রেয়সীকে। অগণ্য সময় সেভাবেই অতিবাহিত হলো। একান্ত প্রেমময় এ লগ্নে ভিন্ন কিছু করার অভিলাষ জাগলো মনে। তা পূরণ করতে স্ত্রীর কর্ণ গহ্বরে ওষ্ঠ ঠেকালো রাহিদ। প্রিয়তমার অতি সন্নিকটে কোনো এক একান্ত মুহূর্তে গান গাওয়ার সুপ্ত ইচ্ছে। আজ পূরণ করবে সে। ইনায়ার শ্রবণ পথে ধীরে ধীরে প্রবেশ করছে বালামের কণ্ঠে গাওয়া জনপ্রিয় সে বাংলা গানটির কিছু শব্দমালা,

” যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা ”

আকস্মিক চমকে বিস্মিত ইনায়া! থেমে গেল আবেগী ক্রন্দন। স্পষ্টরূপে শুনছে সে আবেগমণ্ডিত কন্ঠে উচ্চারিত প্রতিটি শব্দমালা। স্বামীর পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটা। তাকে আরো নৈকট্যে টেনে নিলো রাহিদ। মুখ স্বল্প ডুবে সঙ্গিনীর গলদেশ বরাবর। চক্ষু নিমীলিত। ঘন শ্বাস নিয়ে নাসিকাগ্ৰন্থিতে টেনে নিচ্ছে প্রেয়সীর একান্ত সুবাস। গুনগুনিয়ে গাইছে সে,

” আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা ”

আবেশে শিউরে উঠলো তনুমন। কাঁধে ডেবে গেল নখ। প্রিয়তমার অবস্থা অনুধাবন করে আগলে নিলো ছেলেটা। কোমল ত্বকের যত্রতত্র অধর ছুঁয়ে আবেগঘন কণ্ঠে জানান দিলো,

” ও প্রিয়তমা, ও প্রিয়তমা
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ”

স্বামীকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিলো ইনায়া। নিজেকে দমিয়ে রাখতে পারলো না। সে-ও মধুরতম কন্ঠে একই গানের কিছু লাইনের মাধ্যমে নিজস্ব অনুভূতি ব্যক্ত করার প্রয়াস চালালো,

” চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা ”

বালিশের নরম আবরণে ঠেকে গেল মাথা। শায়িত ইনায়া। বিপরীতে তার একান্ত পুরুষ। বিবাহিত প্রেমিকপুরুষ। পাশেই মুক্ত বিহঙ্গের ন্যায় উড়ছে নোটবুকের পাতা। অর্থ উন্মুক্ত খাতা। সেথায় বিন্দুমাত্র নেই নজর। হাত বাড়িয়ে বেডসাইড লাইট সুইচ বন্ধ করে দিয়েছে রাহিদ। মৃদু নীলাভ আলো ছুঁয়ে যাচ্ছে গাত্র। একে অপরের পানে প্রেমাসক্ত নজরে তাকিয়ে তারা। ধীরে ধীরে সে প্রেমার্দ্র পরশ উ;ন্মাদনায় রূপান্তরিত হলো। প্রিয়তমায় মত্ত হলো প্রেমিক পুরুষ। প্রেম প্রেম এ লগনে কোথা হতে যেন ভেসে আসছে আবেগী সম্বোধন,

” ও প্রিয়তমা, ও প্রিয়তমা
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ”

নিশুতি রাত। চারিদিকে বিরাজমান ঘন নিস্তব্ধতা। শ্রবণপথে পৌঁছাচ্ছে নিশাচর পাখপাখালির কলরব। শুনশান এ সড়ক ধরে ছুটে চলেছে দ্রুতগামী কুচকুচে কালো পোর্শে কেয়েন’টি। গাড়িটির গতিবেগ সর্বোচ্চ কাঁটায় স্থির। জনশূন্য পথ ধরে ছুটে চলেছে। চালকের আসনে বসে চৌধুরী। রিয়ারভিউ মিররে আরো একবার চোখ বুলালো সে। না। আর পিছু করছে না তারা। সফলতার সহিত তাদের ধোঁকা দিতে সক্ষম হয়েছে সে। অনেকটা পথ তো পিছু নিলো। এবার একটু বোকাবনে গিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করুক। বক্র হেসে পোর্শে কেয়েন এর গতিবেগ বৃদ্ধি করলো ইরহাম। বিনা বাধায় ছুটে চলেছে গাড়িটি। বদ্ধ গাড়ির কাঁচ। শীতাতপ নিয়ন্ত্রিত অন্দর। তবুও চিন্তার বলিরেখা কপালে দৃশ্যমান। শক্ত চোয়াল। চশমা বিহীন নভোনীল চক্ষুদ্বয়ে আজ লেন্সের উপস্থিতি। তীক্ষ্ণ দু চোখ স্থির জনশূন্য সড়কে। সতর্ক ভঙ্গিতে গন্তব্যে এগিয়ে চলেছে সে।
_

ঘন গাছপালায় ঘেরা স্থানটি। ঝিঁঝিঁ পোকার গুনগুন কড়া নাড়ছে কর্ণ গহ্বরে। ঠাণ্ডা আবহাওয়া। সশব্দে এসে থামলো কৃষ্ণবর্ণ পোর্শে কেয়েন। উন্মুক্ত হলো গাড়ির দ্বার। বীরদর্পে বেরিয়ে এলো ইরহাম চৌধুরী। শব্দ করে বন্ধ হলো দ্বার। আজ এক ভিন্ন অবতারে উপস্থিত হয়েছে সে। পড়নে তার ব্লাক কালার হুডেড লেদার জ্যাকেট। জ্যাকেটের নিম্নে একই রঙা ভি নেক টি-শার্ট। জ্যাকেটের অর্ধ ভাগ চেইন উন্মুখ। মাথায় টেনে রাখা হুডি। মুখে কালো মাস্ক। কালো জিন্স প্যান্ট এবং একই রঙের স্পোর্টস স্নিকার্স। অসংখ্য বৃক্ষরাজির ভীড়ে অবস্থিত এ স্থানটি। বৃক্ষপত্র ভেদ করে চাঁদের আলো জমিনে আছড়ে পড়তে পুরোপুরি সক্ষম নয়। ঘোর অমানিশায় আচ্ছাদিত সব‌। নভোনীল সন্দিগ্ধ চোখ দু’টো আশপাশে ঘুরে বেড়াচ্ছে। সময় নিয়ে সতর্কতার সহিত চারপাশের গতিবিধি পর্যবেক্ষণ করে নিলো সে। অতঃপর অচঞ্চল ভঙ্গিতে পা বাড়ালো। খুদে বার্তায় প্রেরিত নির্দেশনা অনুযায়ী পঁচিশ কদম সম্মুখে যেতে হবে। ধীরে ধীরে বুঝেশুনে পা ফেলছে ইরহাম। হাতে ছোট্ট ডিজাইনিং টর্চ লাইট। তার আলোয় দেখা মিলছে পথ। স্নিকার্সের নিচে পিষ্ট হচ্ছে শুকনো পাতা। পিনপতন নিরবতায় এ সামান্য খসখসে শব্দেও দাঁড়িয়ে যাচ্ছে লোমকূপ। সাবধানী কায়দায় পঁচিশ কদম সোজা অগ্রসর হলো। থেমে গেল পা। দু পা ঘুরিয়ে দাঁড়ালো মানুষটি। প্রথমে ডানে অতঃপর বামে চোখ বুলিয়ে নিলো। পেছনেও দেখলো একবার। কোথাও কেউ নেই। শূন্যতা আর নৈঃশব্দ্য ভাব।

ইরহাম আরো একবার এদিক ওদিক তাকালো। মাস্কের অন্তরালে চলছে শ্বাস প্রশ্বাস। ঠাণ্ডা মস্তিষ্কে ভাবনাচিন্তা করছে সে। ওপরদিকে, নিচেও দেখতে লাগলো। হঠাৎ চক্ষুতারায় বন্দী হলো অদ্ভুত কিছু একটা। কুঞ্চিত হলো ভ্রু যুগল। ডান দিকে পনেরো কদম অগ্রসর হলো ইরহাম। পৌঁছালো এক প্রকাণ্ড বৃক্ষতলে। গাছের নিম্নভাগে একটি জিনিস রাখা। ইরহাম সন্নিকটে পৌঁছালো। সুতীক্ষ্ণ চাহনি ঘুরে বেড়াচ্ছে জিনিসটির দেহে। হাত বাড়িয়ে স্পর্শ করতে গিয়েও থেমে গেল সে। জ্যাকেটের অন্তরালে গুপ্ত স্থান হতে বের করলো হ্যান্ডহেল্ড এক্সপ্লোশিভ ডিটেক্টর। এক বিশেষ বন্ধু প্রদত্ত এই ছোট আকারের উপহারটি। যেকোনো এক্সপ্লোশিভ সহজেই চিহ্নিত করতে পারে এই ডিটেক্টর। তাই তো বহন করে নিয়ে আসা। ইরহাম ডিটেক্টরটি হাতে নিয়ে ঝুঁকে গেল। অদ্ভুতুড়ে জিনিসটির গায়ে সঠিক পন্থায় সেটি ধরলো। সক্রিয় হলো ডিটেক্টর। নির্দেশ করলো এর অন্দরে কোনোরূপ বি-স্ফোরক দ্রব্য নেই। সে খুলতে পারে এটি। তপ্ত শ্বাস ফেললো ইরহাম। ডিটেক্টরটি নিস্ক্রিয় করে পুনরায় গুপ্ত পকেটে চালান করলো। হাত বাড়িয়ে ছুঁলো সে-ই অদ্ভুত জিনিসটি। ইরহাম এমন বক্স বোধহয় একবার দেখেছিল। ঠিক চিনতে পারলো না। কেমন অদ্ভুত পাজল বক্সের মতো দেখতে। প্রকৃতপক্ষে এটির পরিচয় হলো এটা একটি কারাকুরি রিপল আউট পাজল বক্স।

বাক্সের ওপর কেমন সরু দাগ কাটা। ধাঁধার মতো দেখতে। আকারে এই বাক্সটি ছোট। কিন্তু দেখতে অদ্ভুত। কাঠের তৈরি বোধহয়। ইরহাম বুঝে উঠতে পারছিল না এই বাক্সটি ঠিক কোন কাজে লাগবে। এটাই কি তবে সে-ই গোপন সূত্র যার খোঁজে এখানে আগমন? তাই তো মনে হচ্ছে। বুদ্ধিদীপ্ত মানুষটির দু চোখ বাক্সে স্থির হয়ে রইলো। বাক্সের নিচের দিকে একটি ছোট্ট ড্রয়ার। আস্তে ধীরে সেই ড্রয়ার খোলার চেষ্টা করলো সে। ব্যর্থ হলো। ড্রয়ার বন্ধ। এর চাবি ব্যবহার করার কোনো নিয়ম নেই। এমনিতেই খুলবে ড্রয়ার। কিন্তু খুলছে না তো। ইরহাম আরো কয়েকবার চেষ্টা করলো। উঁহু। হচ্ছে না। বুঝে গেল সে এভাবে হবে না। এই নকশার পেছনে কোনো তো কারণ রয়েছে। বাক্সের ওপর দিকে কেমন খাঁজ কাটা নকশার মতো। উপরের ঢাকনা প্যাটার্নটি অনুভূমিকভাবে বিভক্ত এবং উপরের এবং নীচের অংশটি পাশে সরানো যেতে পারে বলে মনে হচ্ছে। নিশ্চয় এখানেই কোনো ঘটনা রয়েছে। হুঁ। বুদ্ধি প্রয়োগ করে বাক্সের ওপরের বাম অংশে হালকা নড়া দিলো। এতেই কাজ হলো। কিছুটা সরে গেল বাম অংশের কাঠ। জ্বলজ্বল করে উঠলো নভোনীল শান্ত-গভীর চোখ দুটো। আস্তে ধীরে বাক্সের ওপরের বাম অংশ ও ডান অংশ নড়াতে লাগলো। খাঁজ কাটা নকশাযুক্ত দুই অংশ। আগপিছ করে নড়ে একটা আকার ধারণ করতে চাইছে। চট করে মস্তিষ্কে কড়া নাড়লো এক বুদ্ধি। যথার্থভাবে দু’টো অংশ স্লাইড করলো। এবার এটি একটি লহরের মতো দেখাচ্ছে এবং বৃত্তের প্যাটার্ন তৈরি হয়েছে। দু চোখে আশার আলো দেখা দিলো। এবার আস্তে করে পাজল বাক্সের ড্রয়ারে হাত দিলো। একটু টান দিতেই উন্মুক্ত হলো ড্রয়ার। আঁধার মাঝে সফলতার ঝলকানি দেখা দিলো নয়ন যুগলে। অধরে ফুটে উঠলো দুর্বোধ্য রেখা।

চলবে.

[ আসসালামু আলাইকুম। বেশ বড় একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথম অংশে ছিল রা’নায়া জুটির খুনসুটিময়-আবেগী মুহূর্ত। শেষের দিকে রহস্যের গন্ধ। সম্পূর্ণ কাল্পনিক দৃশ্যপট নিয়ে রচিত এই উপন্যাস। বাস্তবের সঙ্গে কোনোরূপ মিল নেই। কেমন লাগলো পর্বটি? নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে ভুলবেন না যেন। আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্যের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ]

♦️ জয়েন করুন আমাদের গ্রুপে ♦️

Fiction World By Taheerah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here