ফ্লুজি #অনুপ্রভা_মেহেরিন [পর্ব ১৬]

0
1396

#ফ্লুজি
#অনুপ্রভা_মেহেরিন
[পর্ব ১৬]

একটি সুন্দর দিন সুন্দর সকাল শুরু হলো আরশাদের জন্য।তার মনটা আজ ভীষণ খুশি।ব্যান্ডেজ বাঁধা হাতের দিকে মূঢ় হয়ে রইল কিছুক্ষণ।খুশবুর সাথে রাতে তার কথা হয়নি এই মুহুর্তে কথা বলার ভীষণ তেষ্টা পেয়েছে।মেয়েটাকে তিন চারবার ফোন করা হলেও মেয়েটা ফোন রিসিভ করেনি।নিশ্চয়ই ঘুমের সাগরে হুটোপুটি খাচ্ছে।আরশাদ দ্রুত মেসেজ টাইপ করলো,
‘ঘুমিয়ে নাও এটাই তো শেষ একা ঘুমানোর রাত।এরপর না তুমি ঘুমাবে না আমি।’

আরশাদ ফোন রেখে চলে গেল ওয়াশরুমের, আজকে হলুদের অনুষ্ঠান সব কাজ সেরে জলদি জলদি তাকে তৈরি হতে হবে।
.
খুশবুদের বাসাটা আজ আত্মীয়দের উপস্থিতিতে রমরমা।মামা-মামি,ফুফা-ফুফু,চাচা-চাচি সবাই আজ অনুষ্ঠানে উপস্থিত।সবার ঘরে ছেলে মেয়ে আছে তারা হলুদ নিয়ে প্রচন্ড এক্সাইটেড।দুপুরের খাড়া রোদটা নামতে সবাই কাজে লেগে পড়ে।খুশবুর পরনে সবুজ পাড়ের হলুদ শাড়ি।মুখে তেমন কোন প্রসাধনী নেই ঠোঁট লাল করে লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়েছে আজ।হাতে বাহুতে গলায় মাথায় সবটাই কাঁচা ফুল।গোলাপ গাঁদা মিলিয়ে মেয়েটাকে আজ ফুলপরী সাজানো হয়েছে।বাড়ির ছাদে ফুল কলাপাতা দিয়ে ছোট খাটো স্টেজ সাজানো হয়েছে।

থালা ভরতি রং এনে সাজানো হয়েছে পুরোটা ছাদ।আরশাদরা ইতিমধ্যে চলেও এলো।আরশাদ আরিব দুজনে নিজেকে হলুদ পাঞ্জাবিতে সাজিয়ে তুলেছে।আফরোজ খুশবুর দিকে তাকিয়ে বলে,

” এত কম সাজলে কেন?একটু হাইলাইট লাগাও সুন্দর লাগবে।”

আফরোজ আর বাক্যব্যয় করলেন না।
নিজেই ঠিক করলেন খুশবুর সাজ।রোদটা একটু নেমে আসতে তারা চলে যায় ছাদে।আরশাদ এবং খুশবু দুজনে একসাথে বসেছে।আরশাদের এক্সাইটেড মুখখানি দেখে খুশবু নজর ফেরালো।

” দেখলে আমার চয়েজ শাড়িটায় কি সুন্দর লাগছে তোমাকে।শাড়িটা কিনে ভালোই করেছি।”

“মোটেই না।আমি সুন্দর বলেই শাড়িটা ফুটেছে।শাড়িটা একটুও সুন্দর না।”

” তুমিও তো আমার চয়েজ।”

খুশবু প্রত্যুত্তর করার আগে ইমরান ইহসান বসলেন তাদের সামনে।হাত ভরতি হলুদ নিয়ে মাখলেন আরশাদ এবং খুশবুর গালে।একে একে সবাই হলুদ ছোঁয়ালো তাদের।আরশাদের কাছে এই নিয়মরীতি গুলো নতুন।এর আগে বাঙালি বিয়ে দেখেনি সে।তবে খ্রিস্টানদের বিয়েতে তার থাকা হয়েছে।গির্জায় গিয়ে সাদা ড্রেস পড়ে বিয়ে করা তাদের রীতি অপরদিকে বাঙালিরা বিয়ে করছে নানান সাজে, নানান রঙে ঢঙে।
আরশাদের খুশি আর ধরে না।এই খুশিতে চুমু খেলে মন্দ হয় না।কিন্তু তার আশা যে পূরণ হওয়ার নয় আশেপাশে সবাই সিসি ক্যামেরার মতো লেগে আছে।

গায়ে হলুদ শেষ হতে সবাই মেতেছে রং খেয়াল।যে যাকে পারছে ইচ্ছে মতো রাঙিয়ে তুলছে।গুরুগম্ভীর বাহারুল হককেও আজ ছাড় দেওয়া হয়নি আরিব ধরে এনে তাকে রঙ মেখেছে।ছাদে সাউন্ড বক্সে জোরে গান চলছে সেই গানের তালে রঙ খেলায় মেতেছে সবাই।আরশাদ সবার ভিড় পরোয়া করে খুশবুকে টেনে নিয়ে যায় আড়ালে।চিলেকোঠার ঘরটাতে সমস্ত পুরোনো মাল দিয়ে ভর্তি।আরশাদ চিলেকোঠার দেয়ালে ঠেসে খুশবুকে জড়িয়ে ধরে আচমকাই ঠোঁটে ঠোঁট মেশালো।যদিও এর অবস্থান দীর্ঘক্ষণ নয়।
আরশাদ মুখ সরাতে নজর গেল চিলেকোঠার পেছনে আড়ালে দাঁড়িয়ে আছে খুশবুর ফুফাতো ভাই রিমন।ছেলেটা হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে
তার মানে এতক্ষণ কিসিং সিন সে দেখে ফেলেছে?সর্বনাশ!

আরশাদ থতমত খেয়ে গেল।রিমনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে,

” এই এখানে কী করছো তুমি?”

” ন..নেশা করছি দুলাভাই।একটু সিগারেট টানতে এলাম।আমার তো বউ নেই বউ থাকলে বউয়ের ঠোঁটটাই টানতাম।”

খুশবু রিমনকে দেখে থতমত খেয়ে গেল।এভাবে লজ্জায় পড়বে সে কখনো ভাবেনি।আরশাদের কি উচিত ছিল এই মুহূর্তে এসব করা!মেয়েটা ঘোমটা টেনে এক ছুটে পালালো।আরশাদ ঠোঁট কামড়ে তাকালো রিমনের দিকে।দু’দাঁতের পাটি পিষে বলে,

” অন্যের প্রেমে বাঁধা দিচ্ছো তো,তোমার কপালে বউ হবে না।”
.
বাড়ির মুরব্বিরা ছাদ থেকে চলে গেল।এখন শুধু ছাদে আছে ছেলে মেয়েরা।গানের তালে তালে কেউ নাচতে ব্যস্ত কেউ রঙ পানিতে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছে সবার গায়ে।এই রমরমা মুহূর্তটা বন্ধুদের কাছে সেয়ার না করলে নয়।আরশাদের ভীষণ আফসোস বন্ধুরা তার বিয়েতে উপস্থিত নেই।
আরশাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কল দিল।তার বন্ধুরা তখন একসাথে আড্ডা দিচ্ছিলো সবাইকে পেয়ে গেল একদলে।আরশাদ সবাইকে দেখে একচিলতে হাসলো।ফোনের অপরপাশ থেকে বন্ধুর দল ডিলান,অ্যাডেন,কডি, এলোন সবাই চিৎকার দিয়ে উঠে।আরশাদের রঙ মাখামাখি অবস্থাটা দেখে তারা বুঝতেই পারছে কতটা আনন্দ করছে আরশাদ।

” আরশাদ তোমাকে চেনাই যাচ্ছে না।হোয়াট এ লুক।”

” এত আনন্দের মাঝে তোমাদের মিস করছি।লাভ ইউ অল।”

ডিলান বলে,

” মিস ইউ আরশাদ।আমাদের আফসোস তো বেড়ে গেল।কেন যে যেতে পারলাম না।”

পাশ থেকে এলোন বলে,

” আরশাদ আর কতকাল তোমার ফ্লুজিকে আড়াল রাখবে?এবার তো দেখাও আমাদের।”

সবাই সহমত জানালো।আরশাদ ফোন হাতে নিয়ে খুঁজলো তার ফ্লুজিকে।মেয়েটা তখন নিচে চলে যায় আর ফিরে আসেনি।আরশাদ ডেকে পাঠালো তাকে।মেয়েটা পুনরায় ছাদে এলো তবে তার মুখে এখন রঙ হলুদ কিছুই নেই নিচে নেমেই মুখ পরিষ্কার করেছে সে।
আরশাদ খুশবুকে ইশারা করলো,লজ্জা দ্বিধা নিয়ে ক্যামেরার সামনে আসে সে।খুশবুকে দেখে বন্ধুদের দলে হইহুল্লোড় বাড়লো।সবাই ইতালিয়ান ভাষায় তাদের উৎসাহ জানালো,এটা ওটা কত কি বললো কিন্তু খুশবু এসব কিছুই বুঝতে পারেনি।সে তো ইতালিয়ান ভাষা বুঝে না।অথচ আরশাদ কিছুক্ষণ পর পর তাদের চোখ পাকাচ্ছে।খুশবু শুধু হাসি মুখ করে তাকিয়ে আছে।

সবার হইহুল্লোড়ের মাঝে এলোনের কাজিন জন ফোনে চোখ রাখলো।সে এতক্ষণ গেমস খেলছিল কাকে নিয়ে এত মাতামাতি দেখতে ফোনে চোখ রাখে সে।খুশবুকে দেখা মাত্র ছেলেটার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়।এই মেয়েকে সে চেনে,না না শুধুই চেনে না, মেয়েটার শরীরের প্রতিটা ভাজে ভাজে নিজেকে ডুবিয়েছে জন।
জন এলোনের হাত টেনে বলে,

” হু ইজ শী?”

” আরশাদ’স ওয়াইফ।”

” হোয়াট!”

জন পুনরায় ফোনে চোখ রাখলো ঢোক গিলে এলোনের হাত টেনে সরিয়ে আনলো আড়ালে।ইতালিয়ান ভাষায় সে বলে,

” আরশাদের মতো একটা ছেলে এই মেয়েকে বিয়ে করছে!এর সাথেই কি তার প্রেম?তোমরা আগে দেখনি এই মেয়েকে?”

” কখনো না।সে সর্বদা তার ফ্লুজিকে আড়াল করেছে।আজ প্রথম দেখলাম তাকে,তবে মেয়েটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে।”

” বোকা ছেলে চিনতে পারোনি?”

” না।”

জন ঠোঁট বাঁকিয়ে হাসলো।হাতের ফোন নিয়ে চলে গেল গ্যালারিতে।একটি ছবি বের করে দেখালো এলোনকে।এলোন হতভম্ব,তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন ধীরে ধীরে বাড়তে লাগলো।মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো,

” হোয়াট দ্যা..”

” শী ইজ কল গার্ল।প্রতি রাতে তার চার্জ কতো সেটা আশা করি বলতে হবে না।অনেক আগেই তোমাকে এই মেয়ের ছবি সহ সব বলেছিলাম।”

এলোন যেন কথা বলতে ভুলে গেল।মাথায় হাত দিয়ে বসে পড়লো চেয়ারে।এলোনের অবস্থা দেখে বাকি বন্ধুরা এসে তার সামনে দাঁড়ালো এবং জানতে চাইলো হঠাৎ তার কি হয়েছে?জন সবার উদ্দেশ্যে বলে,

” আরশাদের ফ্লুজিকে আগে কেউ কোথাও দেখেছো?”

ডিলান বলে,

” না কেন?”

” শী ইজ কল গার্ল।”

” ভাইয়া এসব বলবেন না প্লিজ আরশাদ জানলে সমস্যা হবে।শুধু শুধু একজনের নামে এতবড় কথা তোলা কি ঠিক?ফ্লুজি যথেষ্ট ভালো মেয়ে।”

” ভালো!ভালো?এটা কি তবে?”

জন তার ফোন সবার সামনে ধরলো।মুহূর্তে সবার ভাব ভঙ্গিমা পালটে গেল।জনের বুকে শুয়ে থাকা লাস্যময়ী মেয়েটি দেখতে হুবহু ফ্লুজির মতো।মেয়েটির শরীরে কোন পোষাকের চিহ্ন নেই।জনের বুকের সাথে ঢেকে আছে তার বক্ষের ভাজ।সবাই চোখ ঘুরালো এবং চোখাচোখি করলো।জন সবাইকে সারপ্রাইজ দিয়ে যেন মজাই পেল।

” আমি আমার সাথের কয়েকজন সিনিয়র মিলে বিডিতে গিয়েছিলাম সেখানে এই মেয়েটাকে একেক জন একেক রাতের জন্য নিয়েছিল।তার চার্জ জান?ডিমান্ড আছে।”

অ্যাডনের শরীর কাঁপে।তার কাছে এসব ডালভাত সে নিজেও লিভ ইনে আছে কিন্তু…কিন্তু আরশাদের মতো একটি ছেলের ভাগ্যে এমন মেয়ে কিছুতেই মানতে পারছে না তারা।সে বলে,

” আরশাদকে জানানো উচিত এমন একটা মেয়েকে সে কি করে মেনে নিল।”

ডিলান বাঁধা দিয়ে বলে,

” কোন দরকার নেই।মনে আছে ফ্লুজিকে ছাড়তে বলায় কডিকে মে রে হসপিটাল নিয়েছে।এখন যদি আমরা এসব বলি তাহলে আমাদের খু ন করে ফেলবে।”

কডি সহমত জানায়।আরশাদ যখন ফ্লুজির জন্য পা গ ল প্রায় তখন সে বলেছিল ফ্লুজিকে ছাড়তে।সঙ্গে সঙ্গে কডিকে মে রে রক্তাক্ত করে আরশাদ।সেই দিনের কথা ভাবলে এখনো তার গা শিউরে উঠে।
অপরদিকে অ্যাডেন তাদের ঘোর বিরোধী,

” প্লিজ যা হবার আগে হয়েছে আরশাদকে জানানো উচিত।”

জন কিঞ্চিৎ হেসে বলে,

” শুনো যে যার মতো চুপ থাকো।অন্ধ ভালোবাসা কতটা ভয়ংকর সে এবার টের পাবে।
.
খুশবুকে যখন শ্বশুর বাড়ি পাঠানো হয় মেয়ের শোকে চেতনা হারান অনিমা।অপরদিকে খুশবুর অবস্থা আরো করুন।আরশাদের বাড়িতে আসার পর থেকে তার হুশ জ্ঞান নেই।ডাক্তার দেখানো হয়েছে সুস্থ হতে না হতে রিসিপশন অনুষ্ঠানের দিন চলে আসে।রিসিপশনের পরের দিন সকাল সকাল খুশবুর ফ্লাইট।সে রাতটা খুশবু বাবা মায়ের কাছেই থেকেছে।
আজ সকালে তার বাংলাদেশ ছাড়ার দিন।এয়ারপোর্টে এসে ঝাপসা চোখে অনিমার দিকে তাকিয়ে আছে সে।বাহারুল হক মেয়েকে বুকে জড়ান কান্নায় ভেঙে পড়েন তিনি নিজেও।

ইমরান ইহসান তৎক্ষনাৎ সান্ত্বনার বানী ছুড়েন,

” মেয়েকে কি আমরা ফেলে দিব?নাকি অযত্ন করবো?কাঁদছেন কেন?মন ভরে তাদের জন্য দুআ করুন।”

আরিব ব্যাগপত্র হাতে তাড়া দিল এক্ষুনি তাদের যেতে হবে।খুশবুর ডান হাতটা ধরলো আরশাদ অপরদিকে বাম হাত জড়িয়ে আছে অনিমা।মায়ের সুতো ছিড়ে কিছুতেই যেতে মন চাইছে না তার।তবুও যেতে হলো। সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো তারা।

সব ফর্মালিটি শেষে প্লেনে চড়ে বসলো দুজনে।তাদের পাশাপাশি সিট হওয়ায় আরশাদ তার ফ্লুজিকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে।ছেলেটার কথার ভঙ্গিমায় বোঝা যায় সে আজ কতটা খুশি কিন্তু খুশবু?সে তো এখনো পিছুটানে জড়িয়ে আছে।আরশাদ খুশবুর হাতের পৃষ্ঠে চুমু খায়।খুশবুকে করে বসে এক সরল প্রশ্ন,

” এত শত ভীড়ে আমার উদ্দীপ্ত চাহনি কেন তোমার দিকে যায়,বলতে পারো?”

চলবে….
আসসালামু আলাইকুম পাঠক।গল্পের ছোট্ট গ্রুপে আপনাদের সবাইকে আমন্ত্রণ..
🔺গ্রুপ লিংক-https://facebook.com/groups/764407025608497/
🔺আইডির লিংক-https://www.facebook.com/profile.php?id=61555546431041

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here