গুপ্ত_প্রেমের_সুপ্ত_পিয়াসা (দ্বিতীয় খণ্ড)

0
34

আদনান বাবা হওয়ার খুশিতে ইলমাকে জড়িয়ে ধরে। পুনরায় সোজা হয়ে দাঁড়ায়। কপাল চাপড়ে বলে,, “শীট!শীট! ইনান শেখের মেয়েকে প্রেগন্যান্ট করে দিলাম?”

আদনানের কথায় ইলমা রাগী দৃষ্টি নিক্ষেপ করে। দাঁতে দাঁত চেপে বলে, “এই খবর এবার মাইক এনে প্রচার কর। বেয়াদব।”

“শালী, চুপ কর।”

কথাটা বলে হাটু গেঁড়ে বসে। ইলমার উদরের দিকে কিছুটা ঝুঁকে বলে, “আদনানের বাচ্চা,কথা বল। তোর নানাকে গিয়ে বল, ‘ওই আরকী, আমার বাবার কঠোর পরিশ্রমের ফল হিসাবে আমি আসছি।’ আপনি আমার বাবাকে কিছু বলবেন না।”

আদনানের কান্ডে ইলমা হতভম্ব হয়ে যায়। কিছুটা দূরে সরে গিয়ে বলে, “এই সরো। আমি বাইরে যাব কেমনে?”

“কেন তোর পায়ে সমস্যা নাকী? কই দেখি?”

“পায়ে সমস্যা না। সবাই জানবে আমি প্রেগন্যান্ট । মানে ওইসব করেছি। ছিঃ!ছিঃ!”

“এই সর তো সামনে থেকে। তোর ঢঙয়ের লজ্জার জন্য কী আমি বংশের বাত্তি জ্বালাব না?”

আদনানের কথায় ইলমা কাচুমাচু হয়ে দাঁড়ায়। ইনিয়েবিনিয়ে বলে, “ওই আরকী…

আদনান এগিয়ে আসে। ইলমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে,

“তোর থেকে বমির গন্ধ আসছে। যা গোসল দিয়ে আয়।”

ইলমা আদনানের বুকে থাপ্পড় মারে। নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, “বেয়াদব। তোকে কে বলছে জড়িয়ে ধরতে? আবার চুমুও দিয়েছে। এই বেশি পরিষ্কার দেখাতে আসলে রুমে জায়গা হবেনা।”

“আরেহ্,মজা করেছি। সিরিয়াস হচ্ছিস কেন?”

“তোর সাথে কথা নাই।”

ইলমা রাগ দেখিয়ে চলে যেতে নিলে আদনান তার হাত ধরে আটকে দেয়। নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কপালে,গালে,ঠোঁটে চুমু দিয়ে বলে, “সব মিথ্যে, সত্যি এটা যে আমি বাবা হতে চলেছে।”

ইবইঃ #গুপ্ত_প্রেমের_সুপ্ত_পিয়াসা (দ্বিতীয় খণ্ড)
মূল্যঃ ৪০৳

লিংক
https://link.boitoi.com.bd/qoXc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here