#গল্প_তোর_কারণে_ফিরে_আসা
#পর্ব_১২
#লেখিকা_ছায়ালিপি
অনি: হয়ে আর ঢং করতে হবে না,আমার ভাইয়ের হাত ধরেছো ক ছেরে দেয়ার জন্য, কথা দাও কোনোদিন আমার ভাইকে ছেরে যাবে না।
তূবা: তোমার ভাই যদি ছেরে চলে যায় তখন?
অনি: এত এত বেশি ভালোবাসা দিবে যেনো ভাইয়া তোমাকে ছেরে যাওয়ার কথা তো দূরে থাক তোমাকে ছাড়া থাকতেই পারবে না এমন ভালোবাসবে।
তূবা: আচ্ছা নিচে চলো সবাই খুজে বেরাচ্ছে মনে হয়, আমাদের।
——————————————————————————————————–
গালিব: কি রে কোথায় ছিলো এতক্ষণ, পাচ্ছিলাম না।
অনি: তোমার সাথে তো আর কোনো কথাই বলবো না, তুমি আমার সব আশা শেষ করে দিয়েছো।
গালিব: তুই কি চাস না তোর ভাইয়া ভালো থাকুক?
অনি: চাই তো।
গালিব: তাহলে যা সব হচ্ছে মেনে নে।
দুইভাই বোন রাগ অভিমান এর পালা শেষ করে, একত্রিত হলো। তূবা একা একা দারিয়ে ভাবছে, এক রাতে কি থেকে কি হয়ে গেলো। আজ থেকে আমাকে কি এই বাড়িতে থাকতে হবে।
গালিব: বিবি জান এখানি একা একা কি করছেন আপনি?
তূবা: কই কিছু না তো, ভাবছি আজ থেকে কি এই বাড়িতে আপনার সাথে আমাকে একা থাকতে হবে?
গালিব: বিয়ে যেহেতু করেছি তাহলে থাকতেই হবে। কেনো লিটিল বার্ড ভয় পাচ্ছো।
তূবা: ভয়.. কেনো ভয় পাবো?
গালিব: ভয় পাচ্ছো না তাহলে, অকে তাহলে রেডি থাকো সুইটহার্ট ফ্লাইং কিস দিয়ে চলে গেলো।
——————————————————————————————————–
অনি জিসানের কাছে গেলো-
অনি: শুনছেন আপনার একটা হেল্প লাগতো,
জিসান: হ্যাঁ বলো।
অনি: আসেলে তূবা আর ভাইয়ার তো বিয়ে হয়েছে কোনো প্রিপারেশন ছাড়া বিয়ে তাই ভাইয়াদের রুমটা সাজানোর জন্য একটু হেল্প লাগবে।
জিসান: কি করতে হবে তাহলে আমাকে?
অনি: আমার সাথে ফুল কিনতে চলেন।
জিসান অনি দুইজন চলে গেলো ফুলের দোকানে, সেখানে গিয়ে ফুল কিনে নিয়ে চারটা ছেলেকে নিয়ে এলো সময় যাতে কম লাগে তাই~
গালিবের রুম সাজানো হচ্ছে জিসান আর অনিও হেল্প করছে যেনো তারাতাড়ি সাজানো হয়ে যায় ঘরটা জিসান বার বার আর চোখে অনিকে দেখছে, ওফ হোয়াইট লেহেঙ্গা তে যেনো পরি লাগছে।
অনি সেইদিকে কোনো গুরুত্ব নেই সে ঘর সাজানোর কাজে ব্যস্ত। এদিকে নিলাকে বিদায় দেয়াত পর্ব চলে এলো, অনি জিসান ঘর সাজিয়ে লক করে দিয়ে নিচে আসছিলো।
জিসান: তোমাকে আজ পরির মত লাগছে শ্যাওলা গাছের পেতনি।
অনি: কি আমি পেতনি, আমি পেতনি হলে আপনি একটা জিরাফ।
মিসেস ফাতেমা : করে কখন থেকে খুজে পাচ্ছি বলে তোকে, তোর বোনের বিদাই আর তুই নেই।
জিসান: উপরে ছিলাম আম্মু, বলো কি হয়েছে।
মিসেস ফাতেমা : নিলা তোকে খুজছে।
———————- ———————-
তূবা চোখ খুলে দেখে ফুলের পাপরির উপরে শুয়ে আছে,উঠে বসে দেখে এটা গালিবের ঘর ফুল দিয়ে সাজানো।
গালিব কোথাও নেই,
তূবা: আল্লাহ ভালো জানে আজ কপালে কি আছে। পরে তো খুব সাহস নিয়ে বলেছিলাম ভয় পাই না। কালকে রাতের নমুনায় বুঝতে পেরেছি আজ আমার কপালে খারাপ কিছু লিখা আছে।
গালিব রুমে আসলো, তূবা ভয়ে চোখ বন্ধ করে নিলো,গালিব তূবার কাছে এসে বসলো
গালিব: সুইটহার্ট! are you ready?
তূবা:…….
গালিব: তুমি নাকি ভয় পাও না তাহলে কেনো চুপ আছো কথা বলো।
তূবা: ভয় তো সব মেয়েরি হয় আমার হওয়াটা স্বাভাবিক নয় কি।
গালিব: আচ্ছা আজ তাহলে তোমার ভয় ভাঙানোর কাজ শুরু করি,
গালিব নিজের শরীর টা তূবার দিকে ঝুকে দিলো,তূবা চোখ খিচে বন্ধ করছে। গালিব মুচকি হেসে-তূবার মাথা হাত বুলোতে বুলোতে বললো-
গালিব: লিটিল বার্ড প্রথমমত কালকের ব্যবহার এর জন্য সরি। আমি যা করেছি নেশার ঘরে করেছি সত্যি কোনো কিছু ইচ্ছে করে করিনি। আমি নেশা করলে নিজেকে সামলাতে পারি না। তাই কালকে এমনটা হয়েছে।
তূবা: ইটস অকে, এখন আপনি আমার স্বামী তাই আগের কথা ভেবে কষ্ট পাবেন না।
গালিব: ভয় পেও না লিটিল বার্ড, আমি তোমাকে টার্চ করবো না, যতদিন না তুমি নিজে থেকে চাইবে। তাই আজ থেকে আমরা বন্ধুর মত থাকবো।
তূবা: বন্ধু কেনো?
গালিব: যাতে আমি তোমার সাথে আমার সব কথা শেয়ার করতে পারি।
তূবা: তাহলে আমার ও একটা শর্ত আছে!
গালিব হেসে বললো কি শর্ত?
তূবা: আমি যখন খুশি আব্বু আম্মুর ওখানে গিয়ে থেকে আসবো।
গালিব: কোনো সমস্যা নেই আমিও তোমার সাথে যাবো।
তূবা : তাহলে আজ থেকে আমরা বন্ধু তাই তো।
গালিব: ১৯৯% সত্যি। এখন ঘুমিয়ে পরো।
তূবা: শুনেছি বাসার রাতে মানুষ সারারাত জেগে কাটিয়ে দেয় আর আপনি কি না বলছে ঘুমিয়ে পরতে।
গালিব: সুইটহার্ট আমরা আর ১০ টা হাজবেন্ড /ওয়াইফ এর মত না। তাই আমাদের রাত ঘুমিয়ে কাটাতে হবে তুমি ঘুমিয়ে পরো আমি পাশের রুমে শুয়ে পরলাম।
তূবা: আমরা গল্প করেও তো সারারাত কাটাতে পারি এক সাথে। সব সময় নেগেটিভ টা আগে কেনো ভাবেন বলুন তো।
গালিব: বা বা ৭ বছর পরে আজ প্রথম দেখলাম তুমি এত কথা বলতে যানো। আমিতো মনে করেছিলাম তুমি হয়তো ছোট বেলার মত কথা বলতে বুজেই গেছো।
তূবা: জ্বি আমি এখনো আগের মত কথা বলতে পারি কিন্তু এত দিন আপনাকে ভয় পেতাম তাই চুপ থাকতাম কিন্তু আজ থেকে তো আমরা বন্ধু তাই আর ভয় পাই না।
গালিব: আচ্ছা বাবা আচ্ছা, এখন লক্ষি মেয়েদের মত ঘুমিয়ে পরো। ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। গুড নাইট বেবি ঘুমিয়ে যাও, কালকে সকালে দেখা হবে।
চলবে…….

