প্রিয়_অর্ধাঙ্গীনি #সুমাইয়া_সুলতানা_সুমী #পর্ব_৩১

0
845

#প্রিয়_অর্ধাঙ্গীনি
#সুমাইয়া_সুলতানা_সুমী
#পর্ব_৩১
,
ঘড়ির কাঁটা তখন একটার ঘর পেরিয়ে দুটোর ঘর ছুঁবো ছুঁবো ফাঁকা রাস্তা পেয়ে বেশ ভালো গতিতেই চার চাকার গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইমরান গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মাথা বাঁকিয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছে। সমুদ্র সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর সমুদ্র সেদিকে তাকিয়েই গম্ভীর স্বরে বলল। কিছু বলার থাকলে বলে ফেলো ইমরান। তবুও বার বার আমার দিকে এভাবে তাকিও নাহ। এক্সিডেন্ট হতে পারে ভুলে যেও নাহ সকালে আমার বিয়ে।

সমুদ্রের কথাশুনে ইমরান থতমত খেয়ে গেলো মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে শক্ত হাতে স্টিয়ারিং ধরল। স্যার অনুমতি দিলে একটা কথা বলি? আসলে কথাটা বেশ কিছুক্ষণ ধরেই পেটের মধ্যে গুড়গুড় করছে না বললে পেট খারাপ করবে।

আমি বলতে নিষেধ করলেও তুমি বলবে তাই বেশি কথা না বারিয়ে কি বলবে বলে ফেলো।

বলছি যে স্যার আমরা তো এখানে আসছিলাম মালবিকা মির্জার সাথে এই গ্রামের চেয়ারম্যান এর কি সম্পর্ক সেটার খোঁজ নিতে। কিন্তু সেটার তো কিছুই হলো নাহ উল্টো ভাবির সাথে আপনার দেখা হয়ে গেলো। সাথে জামাই আদরও পেয়ে গেলেন।

যেটা জানার সেটা বলো ইমরান এতো বেশি কথা বলো কেনো।

ইয়ে মানে বলছি যে স্যার আপনি কি কিছু জানতে পেরেছেন? মানে ওই মালবিকা মির্জার সাথে চেয়ারম্যান এর সম্পর্ক টা কী।

ইমরান এর কথাশুনে সমুদ্র একটা শ্বাস ফেলে বৃদ্ধ আঙ্গুল দিয়ে খোঁচা খোঁচা দাঁড়িয়ে পূর্ণ থুতনিতে ঘষে বলল, ওই মহিলাটা ভীষণ চালাক ইমরান। আমারই আগে থেকে আরো বেশি সজাগ হওয়া উচিত ছিলো৷ ওনি কোনো ভাবে আমার গতিবিধির উপর নজর রাখছে। এই যে আমি এখানে এসেছি ওনি সেটা আগে থেকেই জানে এই জন্যই সবকিছু আড়াল করে নিয়েছে। শাহীন কেও সরিয়ে ফেলেছে কিন্তু অপরাধী নিজেও জানে নাহ যে সে যখন অপরাধ করে তখন নিজের অজান্তেই কোনো না কোনো ক্লু সে রেখে যায়।

তারমানে স্যার আপনি কিছু পেয়েছেন কিন্তু সেটা কি?

সময় হলেই জানতে পারবে এখন আর বেশি কথা না বলে মন দিয়ে গাড়ি চালাও। সকালের আগে বসায় পৌঁছাতে হবে মাথাটা ভীষণ ধরেছে।
,,,,,,,,,,,,,,
সমুদ্র নিজেকে ভীষণ চালাক ভাবো তুমি কিন্তু আমার কাছে তুমি নিতান্তই বাচ্চা। তোমার কতবড় সাহস তুমি আমার সম্পর্কে জানতে পুরানো কাসন্দি ঘাটতে গিছিলে। কিন্তু লাভ হলো কি কিছুই নাহ। এভাবেই তুমি প্রতিটা পদে পদে আমার কাছে হেরে যাবে।

কথাগুলো বলে মালবিকা বাঁকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালো অতঃপর ফোনটা হাতে নিয়ে কাউকে কল দিলো৷ প্রথমবার কেউ না ধরলেও পরেরবার রিং বাজতেই ওপাশ থেকে কেউ রিসিভ করলো।

হ্যাঁ শাহীন ফোনটা রেখে কোথায় থাকো তুমি রিসিভ করতে এতো সময় লাগে কেনো? আচ্ছা শোনো তোমাকে যা বলেছি করেছো তো? আগামী একমাস সমুদ্রের সামনে পড়বে নাহ। কিছুই করবে নাহ আপাতত ওকে ওর বিয়েটা এনজয় করতে দাও কারণ সুখের পরেই তো দুঃখ আসবে। আচ্ছা আমি রাখছি আর তোমার ফোন সুইচ অফ করে রাখো।

ফোনটা কেটে দিয়ে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে বাঁকা হেসে মালবিকা বলে উঠল। আনন্দ করে নাও সমুদ্র যতটা পারো পরিবার কে সময় দাও৷ বলা তো যায় না কখন আবার কী হয়ে যায় কারণ নিঃশ্বাস এর তো আবার বিশ্বাস নাই।

কথাটা বলেই জোরে জোরে হাসতে লাগল। হাসির আওয়াজ বন্ধ রুমের দেওয়ালে দেওয়ালে লেগে বিকট শব্দে প্রতিধ্বনি হচ্ছে।
,,,,,,,,,,
শশীকে বিছানায় বসিয়ে রাখা হয়েছে। দেখতে একদম পুতুলের মতো লাগছে৷ এই সাজ সজ্জা সবি সমুদ্রের জন্য। শশী লজ্জায় মাথা নুইয়ে রেখেছে পাশে ওর সব বোনরা বসে ওকে আরো বেশি লজ্জায় ফেলছে। সমুদ্ররা চলে এসেছে হয়ত একটু পরেই বিয়েটাও পরানো হয়ে যাবে। ওনাকে পাঞ্জাবি তে ঠিক কেমন লাগছে হয়ত অনেক বেশিই সুন্দর লাগছে। এইসব কল্পনা করছিলো শশী। অতি আবেগে ওর এক বোনকে জিগাসা করেছিলো সমুদ্র কে কেমন দেখতে লাগছে। ব্যাস সেই থেকে সবগুলো মিলে শশীকে লজ্জা দিয়ে যাচ্ছে। আর শশীর মুখটা লজ্জায় লাল হয়ে সেই যে মাথা নিচু করেছে আর উঠানোর নামগন্ধ নেই। যেনো আজকে পণ করেছে ঘাড় বেঁকিয়ে গেলেও ও মাথা তুলে তাকাবে নাহ। দূরে দরজায় দাঁড়িয়ে শশীর লজ্জা মাথা মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে রোদ্র। এখানে আসার পর থেকে শশীকে একটা নজর দেখার জন্য মনটা ছটফট করছিলো। তাই জন্যই তো এসেই এখানে চলে এসেছে জানি এটা ঠিক নয়। সম্পর্কে শশী বড় ভাইয়ের বউ তবুও মন মানে নাহ৷ এই জন্য দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছে।

শশী, তুমি চাঁদ! রাতের আকাশে তোমার আধিপত্য।পুরো পৃথিবীর তুমি সবখানেই আছো শুধু আমার ভাগ্যেই নেই।

শশীর দিকে তাকিয়ে বিরবির করে কথাটা বলল রোদ্র। চোখে পানি টলমল করছে কিন্তু এক ফোঁটা পানিও গাল বেঁয়ে গড়িয়ে পরেনি। রোদ্রের ভাবনার মাঝেই হঠাৎ করে পিছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখল। রোদ্র চমকে কোনো রকমে নিজেকে ঠিক করে হাসি হাসি মুখে পিছন ফিরলো।

এই যে বেয়াই সাহেব এমন ভাবে দরজায় দাড়িয়ে আছেন যেনো আমাদের ভিতরে যেতেই দিবেন নাহ। বলি একটু পরতো ওকে নিয়েই যাবেন তখন নাহয় মন ভরে দেখিয়েন এখন আমাদের যেতে দেন।

সত্যই যদি কাউকে ওর কাছে না যেতে দেওয়ার আমার ক্ষমতা থাকতো। সবার থেকে ওকে আড়াল করার ক্ষমতা আমার থাকতো। যদি বুকের মধ্যে সত্যি কাউকে আটকে রাখা যেতো তাহলে ওকে আমার বুকের মধ্যে রেখে দিতাম। কেউ দেখতে পেতো নাহ কেউ আমার কাছ থেকে ওকে নিয়ে যেতো নাহ৷ শুধু মাঝে মাঝে ওকে একটু খানি বের করে কপালে ভালোবাসা দিয়ে আবার বুকের মধ্যে রেখে দিতাম।

আরে কোথায় হারিয়ে গেলেন।

রোদ্রের ভাবনার মাঝেই শশীর মামাতো বোনের কথাটা শুনে রোদ্র হালকা হেসে দরজা থেকে সরে দাঁড়ালো। তারপর ওরা সবাই ভিতরে চলে গেলে রোদ্র আবার একবার শশীর দিকে তাকালো। কত খুশী আর তৃপ্ত দেখাচ্ছে শশীকে আর দেখাবেই না কেনো নিজের কাছের মানুষ ভালোবাসার মানুষ কে সারাজীবন এর জন্য পেতে যাচ্ছে খুশি তো দেখাবেই। কেনো জানি হঠাৎ করে রোদ্রর খুবি বেশি সার্থপর হতে মন চাইছে। শশীকে নিয়ে অনেক দূরে চলে যেতে মন চাইছে। যেখানে কোনো চেনা মানুষ থাকবে নাহ। কেউ ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে নাহ৷ আচ্ছা এমন কোনো জায়গা কি সত্যিই এই পৃথিবীতে আছে? রোদ্রের এমন ভাবনায় রোদ্র নিজেই হাসলো কি সব ভাবছে সে। বাঁ হাতে চোখের পানিটা মুছে নিয়ে ওখান থেকে চলে গেলো।
,,,,,,,,,,,,,,
চেনা সেই ঘরটায় বধু বেশে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে শশী৷ বসে আছে বললে ভুল হবে। দুই পা ভেঙ্গে একটুও না নড়ে থাকা কে বলে বসে থাকা তবে শশী আপাতত সেটা করছে না। গায়ের ব্লাউজ টা খুব বেশিই টাইট হয়েছে এই জন্য কাঁধের কাছটাই বেশ বেথ্যা লাগছে। ভারি কাজ করা শাড়িটা পিঠে কমরে বেশ বিঁধছে। সব মিলিয়ে ভিতর থেকে কেমন দম বন্ধ লাগছে এই জন্য বসে থাকা দায়। সমুদ্র এখনো রুমে আসেনি কখন আসবে সেটাও শশীর অজানা বেশ কিছুক্ষণ বসে থাকার পর আর সয্য হলো নাহ শশীর। মাথার উড়নাটা খুলে পাশে রাখলো। হাত পিছনে মুড়িয়ে ব্লাউজ এর ফিতা আর হুকটা খুলে দিতেই পিঠ আলগা হয়ে গেলো। এবার বেশ আরাম লাগছে শশীর লম্বা একটা শ্বাস নিলো। এতোক্ষণ যেনো দমবন্ধ লাগছিলো। তবে ওনি আসার আগেই আবার হুকটা লাগিয়ে ফেলতে হবে নয়ত ওনার সামনে আবার লজ্জায় পড়তে হবে।
,,,,,,,,,
সমুদ্র হাত টা পেতে দিতেই ইমরান হা করে সমুদ্রের হাতে চাবিটা দিয়ে দিলো। সমুদ্র হাত মুঠো করে ইমরান এর থুতনিতে নিজের আঙুল রেখে চাপ দিয়ে ওর মুখ বন্ধ করতে করতে বলল। মুখটা বন্ধ রাখো ইমরান নয়ত বিয়ে বাড়ির সব মশা মাছি তোমার মুখের মধ্যে যাবে।

কথাটা বলে সমুদ্র চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে রুমে ঢুকতে যাবে তখনি পিছন থেকে ইমরান ডেকে উঠল।

স্যার শেষ বারের মতো আরো একটা প্রশ্ন করি?

কি ইমরান তুমি আমাকে বাসর করতে দেবে নাহ? আচ্ছা যাও সারাদিনে অসংখ্য প্রশ্ন করেছো আর একটা না হয় করো। তবে যা করার যলদি করো রাত শেষের পথে তোমার ম্যাডাম রেগে যাবে।

বলছি যে স্যার কালকে আমি গায়ে হলুদের পর থেকে সারাক্ষণ আপনার সাথেই ছিলাম। এক সাথে দুজনে হিজলতলী গেলাম। আবার ফিরেও আসলাম তাহলে আপনি শাহীনকে ধরলেন কখন?

ইমরান এর কথাশুনে সমুদ্র বাঁকা হেসে এগিয়ে এসে ইমরান এর কাঁধে হাত রেখে বলল। রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকো উত্তর পেয়ে যাবে।

কথাটা বলে সমুদ্র চলে গেলো। ইমরান এখনো হা করে ওখানে দাঁড়িয়ে থেকেই মাথা চুলকে নিজে নিজেই বলল। ওইটুকু সময়ের মধ্যে স্যার শশী ম্যাডামের সাথে দেখা করলো কখন আর শাহীনকেই বা ধরলো কখন। কিছুই তো মাথায় ঢুকছে নাহ।
,,,,,,,,,,,,,,
তোমার কাজগুলো দেখে মনে হয় না তুমি ছোটো। বরং তুমি অনেক আডভান্স সবাই তোমাকে ছোটো ভাবে।

রুমের লাইট বন্ধ হালকা নীল আলো রুমে জ্বলছে৷ সাথে ব্যালকনি দিয়ে আসা বাইরের অল্প আলোতে রুমের পরিবেশ টা বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। শশী অনেক্ক্ষণ বসে থাকায় কমর লেগে গিছিলো এই জন্য উঠে রুমের মধ্যে হাঁটা হাঁটি করছিলো।(লেখিকা-সুমাইয়া সুলতানা সুমী) তখনি বাইরে কারো পায়ের শব্দ শুনে ভাবলো সমুদ্র আসছে এই জন্য তড়িঘড়ি করে ওমনেই আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজ এর হুক লাগাচ্ছিলো। তখনি সমুদ্র রুমে এসে দরজা বন্ধ করে শশীর খোলা পিঠের দিকে তাকিয়ে কথাটা বলল।

মানে?

মানে এই যে আমি যেনো এসেই শুরু করতে পারি এই জন্য সবকিছ খুলে রাখছো।

কথাটা বলতে বলতে সমুদ্র পকেট থেকে ফোন আর চাবিটা পাশের ওয়ারড্রব এর উপর রেখে শশীর দিকে এগিয়ে গেলো। সমুদ্রের কথায় শশী লজ্জা পেয়ে পিছন ঘুরে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে সমুদ্র তড়িৎ গতিতে এসে দুহাতে শশীর কমর জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলো। আচমকা এমন হওয়াই শশী বড়বড় চোখ করে সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্র বাঁ হাত শশীর চোখের উপর রেখে চোখ বন্ধ করে দিলো। শশী কাঁপা হাতে সমুদ্রের পিঠের কাছের পাঞ্জাবি মুঠো করে চেপে ধরতেই সমুদ্র যেনো আরো উত্তাল হয়ে উঠল। দু হাতে আরো বেশি শক্ত করে শশীর নরম শরীলটা নিজের সাথে চেপে ধরল। শশীও এক হাতে সমুদ্রের পিঠের কাছের পাঞ্জাবি আর আরেক হাতে ওর চুল মুঠো করে ধরল। সমুদ্র পাগলের মতো শশীর ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে যেনো আজকে সে শশীতে মেতে গেছে। খানিকক্ষণ পর শশীর ঠোঁট ছেড়ে দাঁড়াতেই শশী জোরে জোরে শ্বাস নিতে লাগল। সমুদ্রও জোরে শ্বাস নিতে নিতে মাতাল চোখে শশীর দিকে তাকালো। শশী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সমুদ্র এগিয়ে গিয়ে শশীর মুখটা উপরে তুলে ওর কপালে চুমু দিয়ে কোলে তুলে নিলো। বিছানায় শুইয়ে দিয়ে শশীর নরম শরীলের উপর নিজের শক্ত সামর্থ্য শরীলের সম্পন্ন ভার দিয়ে। শশীর গলায় মুখ ডুবাতেই শশী বেথ্যাতুর শব্দ করে উঠল। সমুদ্র মুখ তুলে শশীর দিকে তাকাতেই দেখলো শশী ঘাড়ে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে।

এমন ভাবে শব্দ টা করলে যেনো মনে হচ্ছে আমি তোমাকে কত কষ্ট দিয়েই না আদর করছি।

সমুদ্রের এমন লাগাম ছাড়া কথাশুনে শশী লজ্জায় চোখ নামিয়ে ঘাড়ে ডলতে ডলতে বলল। আপনার দাঁড়িতে লাগছে। খোঁচা খোঁচা দাঁড়ি আমার কাঁধে ফুঁটছে এই জন্যই তো বেথ্যা লাগছে।

এমন আরো অনেক বেথ্যা লাগবে তোমাকে সেটাও সয্য করতে হবে। কারণ বেথ্যার সাথে আমার ভালোবাসাটাও আছে।

কথাটা বলে সমুদ্র আবারও শশীর কাঁধে মুখ ডুবালো। শশীর বেথ্যা লাগলেও তা প্রকাশ করলো নাহ। কারণ ও আজ সমুদ্রের গহীনে ডুবতে চাই। সমুদ্রের বড়বড় ঢেউ এর মুখোমুখি হতে চাই। সমুদ্র পরম আদরে নিজের প্রিয় অর্ধাঙ্গীনি কে নিজের করে নিচ্ছে। সবটা উজার করে ভালোবাসার চিন্হ এঁকে দিচ্ছে শশীর শরীলের প্রতিটি ভাজে ভাজে।

#চলবে?

আজকে একটু বেশিই রোমান্টিক হয়ে গেছে সমুদ্র। তাই বাচ্চারা দূরে থাকো। আর আমি দুইদিন গল্প দিবো নাহ। আবার শনিবারে গল্প দিবো। বাড়িতে মেহমান আসবে এই জন্য ব্যাস্ত থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here