#গল্পঃ_হৃদয়ে_লাগিল_দোলা_
#পর্বঃ_৩৯
#লেখিকাঃ_নুসাইবা_জান্নাত_আরহা_
জানালার কাঁচ ভেদ করে সকালের এক ফালি মিষ্টি রোদ্দুর এসে আছড়ে পড়ল আমার মুখশ্রীতে। ফলশ্রুতিতে ঘুমে ব্যাঘাত পড়ে আমার। পিটপিট করে তাই আঁখিজোড়া মেলতেই প্রথমে নজরে এলো আদ্রিশের মুখশ্রীখানা। সে এখনো আমায় আঁশটে পিঁশটে জড়িয়ে ধরে সুখনিদ্রায় রয়েছে। তার এই ঘুমন্ত মায়াবী মুখশ্রীর পানে চেয়ে আরও একদফা প্রেমে পড়তে বাধ্য হতে হলো আমায়! শক্ত হাতের বাঁধন ছাড়িয়ে উঠতে নিলেই সেই হাতের বাঁধন আরও জোড়ালো হয়ে ওঠে। পিটপিট করে চোখ মেলে কিছুটা বিরক্তি নিয়ে আদ্রিশ বলল
-‘ এতো মোচরা-মোচরি করছো কেন? আমার আরামের ঘুমে ব্যাঘাত ঘটছে এতে!
দেয়াল ঘড়ির দিকে নজর রেখে তার কথার পাল্টা জবাব দিয়ে বললাম
-‘ টাইমলি খাওয়ার অভ্যেস তোমার। যেখানে সকাল ন’টায় ব্রেকফাস্ট করো, সেখানে এখন দশটা ওভার হতে যাচ্ছে। এমন অনিয়ম চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে!
আদ্রিশ এবার আড়মোড়া ভেঙে আমার গাল টেনে দিয়ে আদুরে ভঙ্গিতে বলল
-‘ বউ আমার কোলবালিশের মতো নরম তুলতুলে! তাকে ছেড়ে উঠতে মন চায় না যে আমার।
আদ্রিশের কথায় পাত্তা দিলাম না আমি। তার হাতের বাঁধন আলগা হতেই আমি চট করে উঠে পড়লাম। পেছন ফিরে বেশ শাসনের সুরে বললাম
-‘ চটজলদি উঠে পড়ো। দেরি করে ব্রেকফাস্ট করার জন্য আজ কিছু বললাম না তবে নেক্সট টাইম যেন এমন না হয়।
এতোটুকু বলেই চলে যায় মেহরুন। আদ্রিশ সেভাবেই শুয়ে থেকে, কপালে একহাত ঠেকিয়ে করুণ সুরে বলল
-‘ যাব্বাবা, বিয়ের আগে আমি শাসন করতাম আর এখন দেখি বউ আমারেই উল্টে শাসন করে! হায় কপাল আমার। এমনি এমনি নিজের ভবিষ্যত নিয়ে এতো ভাবতাম!
..
সবাই মিলে সকালের ব্রেকফাস্ট সেরে বাইরে বেরিয়ে পড়লাম। সি বিচের পাশে হরেক রকমের স্টল। সেখান থেকে পছন্দসই কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। এরপর পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম। যা গরম পড়েছে, তাতে করে বাইরে থাকা বড় দায়। দুপুরের চড়া রোদটা কমলে, বিকেলের দিকে নাহয় সি বিচে ঘুরতে যাব। তার আগে আপাতত ঠাণ্ডা জাতীয় কিছু খাওয়া যাক!
রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফি আর মিল্কসেক খেয়ে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিতে দিতেই বেলা গরিয়ে দুপুর হয়ে যায়। কাছেপিঠে আরও কিছুসময় ঘুরাঘুরি করে দুপুরের দিকে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমাদের রিসোর্টে ফিরে বিশ্রাম নিয়ে আবারও বিকেলের দিকে বেরিয়ে পড়লাম।
পড়ন্ত বিকেল! সমুদ্রে উত্তাল ঢেউ! আদ্রিশের একহাত জড়িয়ে ধরে চোরাবালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা দুজনে। সমুদ্রের তীরে যেতেই ঢেউ এসে আছড়ে পড়ে ভিজিয়ে দিয়ে যায় আমাদের। আমিও দুষ্টুমি করে তার গায়ে পানি ছিটিয়ে দিলাম। আদ্রিশও কম যায়না, সে-ও পানি ছিটিয়ে একেবারে আধ ভেজা বেড়াল বানিয়ে দেয় আমায়! আমি গাল ফুলিয়ে চলে যেতে নিলেই আমার হাত টেনে চোরাবালির উপর বসিয়ে দিয়ে নিজেও আমার পাশ ঘেঁষে বসে পড়ল। এরপর পকেট হতে একজোড়া নুপুর বের করে, আচমকাই আমার পায়ে পড়িয়ে দিল সে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম
-‘ এই নুপুরটা কোথায় পেলে তুমি?
-‘ আমার বউয়ের পছন্দের জিনিস বলে কথা! বউয়ের এতোটুকু শখ-আহ্লাদই যদি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন স্বামী!
আদ্রিশের এই কেয়ারিং, সূক্ষ্ম জিনিসের প্রতি তীক্ষ্ণ নজরদারি, এই সবকিছু একটা মেয়েকে ভালোবাসতে বাধ্য করে। একটা মেয়ে তো তার শখের পুরুষের কাছে এতোটুকুই চায়। যে-ই মেয়ের কপালে আদ্রিশের মতো এমন স্বামী জুটে, সে-ই মেয়ের মতো ভাগ্যবতী দুনিয়াতে আর একটাও নেই! আমি নিজেকে সামলানোর প্রয়োজন মনে করলাম না আর, মনের কুটিরে থাকা অবাধ্য ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে তার গলায় জড়িয়ে ধরলাম। ফলে প্রাপ্তির হাসি হেসে ওঠে আদ্রিশ।
কয়েক মুহুর্ত পর তাকে ছেড়ে মাথা নুইয়ে রইলাম খানিক সময়। এর কিছুসময় পর নিজেকে ধাতস্থ করে, শখ করে চোরাবালিতে লিখলাম, ‘মেহাদ্রিশ’। তা দেখে সূক্ষ্ম হাসে আদ্রিশ। ঢেউ এসে যতবার আমাদের নাম মুছে দিচ্ছে ততবারই লিখলাম।
আদ্রিশ এবারে আমায় জাপটে ধরে বলল
-‘ উত্তাল ঢেউ এসে যেমন সমুদ্রের বুকে দোলা দিয়ে যায়, শীতল মৃদু মন্দ হাওয়া এসে শরীরে দোলা দেয় ঠিক তেমনি তোমায় দেখলেও সেই পূর্বের ন্যায় আমার হৃদয় উপকূলে দোলা দিয়ে যায়! কেননা তোমারে দেখিয়া আমার যে #_হৃদয়ে_লাগিল_দোলা_🫶
আদ্রিশের কথায় পূর্বের ন্যায় মুগ্ধ হলাম আমি। তার কাঁধে মাথা ঠেকিয়ে উত্তাল সমুদ্রের ঢেউ দেখাতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার সাথে তাল মিলিয়ে আদ্রিশও সেদিকে চায়।
ওদিকে আলভি আর আয়ুশী দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সমানে দৌড়ে চলেছে। আয়ুশীর বহুদিনের স্বপ্ন সমুদ্র স্নান করার। আলভি তার এ ইচ্ছাটাও অপূর্ণ রাখেনি। ঠিকই দুই তরুণ-তরুণী মিলে সমুদ্রে স্নান করতে নেমে পড়ে। তা দেখে আদ্রিশ সতর্ক করে বলে
-‘ খুব বেশি দূরে যাস না ভাই, ঢেউ এসে কিন্তু তলিয়ে নিয়ে যাবে তোদের দুটোকে!
আদ্রিশের সতর্কবার্তা কর্ণপাত হতেই ওরা দুজনে তড়িঘড়ি করে চলে আসে।
দূরে এককোণে কাঁদো কাঁদো মুখ করে তীর্থের কাকের ন্যায় দাঁড়িয়ে রয়েছে আহির। মনটা যে খালি তার বউ বউ করে। মাঝেমধ্যে তো মনে চায় দুঃখে চোরাবালিতে ডুব মারতে! কেননা তার যে বউ থাকতেও বউ নাই।অন্য প্রান্তে দাঁড়িয়ে মেয়েটা কি সুন্দর খিলখিলিয়ে হাসছে অথচ এদিকে যে তার বর দুঃখে ডুবি ডুবি অবস্থা, এ খবর কি সে রাখে? ‘এইতো গতরাতে সবাই যে যার কক্ষে যাওয়ার পর, রিশতার সাথে সাথে সে-ও ওর কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু শত আকুতি মিনতি করলেও কিছুতেই নিজের ঘরে ঢুকতে দেয়নি রিশতা! সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, “তাদের বিয়েটা সবাই মেনে না নেওয়া অবধি, দুজনেই আলাদা থাকবে।” রিশতা হতে একথা শুনেও কত ব্যাঙের মতো লাফালো, ছড়া কাটল তবুও লাভ হয়না কোনো। শেষমেশ বিরক্ত হয়েই আহিরের মুখের উপর ঠাস করে দরজাটা আটকে দেয় রিশতা। পরে আহির বেচারা বুকের মাঝে চাপা আর্তনাদ চেপে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে গিয়ে কোলবালিশকে বউ মনে করে, বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়।’
আধভেজা দম্পতিকে নিয়ে ঠাট্টা-মশকরা করছিলাম আমি আর রিশতা। সঙ্গে আদ্রিশও ছিল তবে তার স্পিটবোটে চড়বার খুব শখ হয়েছে বলে আরাভ ভাইয়াকে নিয়ে ওদিকে গিয়েছে ওদের সাথে কথা বলতে।
ভেজা শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে, এই আশঙ্কায় আলভি ভাইয়া আর আয়ুশী ভাবি ড্রেস চেঞ্জ করতে গিয়েছে। এখন শুধু পড়ে রইলাম আমি আর রিশতা। এই সুযোগেরই অপেক্ষা করছিল বোধহয় রিশতা। কাল বিলম্ব না করে তাই চট করে বলে বসল
-‘ মেহু, তুই কি সত্যিই আমার আর আহিরের বিয়েটা এখনও মেনে নিতে পারিসনি?
রিশতার দিকে পূর্ণ দৃষ্টিতে ফিরে চাইলাম আমি। অধরের কোণে হাসি ঝুলিয়ে বললাম
-‘ না মেনে নেওয়ার মতো কি কারণ আছে কোনো?
ভড়কে যায় রিশতা। অবাক হয়ে তাই বলল
-‘ তুই তো মানতে চাইলি না তবে..
-‘ কে বলেছে আমি মানিনি, আমি তো আগেই মেনে নিয়েছিলাম তবে ঐ সবার সামনে একটু আধটু নাটক করলাম আরকি! আচ্ছা আমি তো শুরু থেকে তোদের সাপোর্ট দিয়ে এসেছি, তাহলে তোরা যে বিয়ে করলি এটা কেন জানালি না আমায়?
মাথা নত করে নেয় রিশতা। দুজন দুজনকে হারিয়ে ফেলবার আশঙ্কায় ওরা লুকিয়ে বিয়ে করে নিতে বাধ্য হয়েছিল একপ্রকার। এমনকি সবটা এতো দ্রুত ঘটেছিল যে মেহরুনকে একটাবার জানানোর সময়ও হয়নি, পরে যখন জানাতে চেয়েছিল তখন তো অলরেডি মেহরুন আর আদ্রিশের বিয়ের তোড়জোড় বেঁধে গিয়েছিল।
রিশতার গালে একহাত রেখে আশ্বাস দিয়ে বললাম
-‘ ভয় নেই রিশু, আমি আছি তো! ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। আমার কাছের মানুষগুলোর মাঝে তুই একজন। সত্যি বলতে কি তুই আর আহির যা করেছিস আমাদের জন্য, তার কৃতজ্ঞতা বলে শেষ হবেনা! তাই বলছি চিন্তা করিস না, আমি সবাইকে মানিয়ে নিব, তবে এখন নয়। তোরা আগে ভার্সিটিতে ওঠ, ভালোমতো পড়াশোনাটা শেষ কর, তারপর আমি-ই একটা ব্যবস্থা করব।
আমার কথাগুলো শুনে, রিশতা জড়িয়ে ধরে আমায়। উচ্ছ্বসিত হয়ে বলল, “আলাবুউ, মেহু!”
এভাবে কিছুসময় ভাব বিনিময়ের পর দুজন দুজনকে ছেড়ে অরনীর কাছে চলে এলাম। ছাউনির নিচে হেলান দিয়ে বসে বিশ্রাম নিচ্ছে সে। আমার ডাকে ও চোখ মেলে তাকায়। জিজ্ঞেস করলাম, ‘শরীর এখন কেমন লাগছে?’
উত্তরে অরনী ক্লান্ত ভঙ্গিতে বলল, ‘ঐ আগের মতোই।’
আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কেননা গত কয়েকদিন যাবত ওর শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে নয়তো ঘনঘন বমি হচ্ছে, আবার মাঝেমধ্যে তো অতিমাত্রায় টক খাচ্ছে অথচ এই মেয়েকে কি-না কোনোকিছুর লোভ দেখালেও টক খেতে চাইতো না! ওর এমন সিমটমস্ দেখে আমার মনে সন্দেহের উদ্রেক জমে। আমার কেন জানিনা মনে হচ্ছে, ‘অরনী মা হতে চলেছে!’ হয়তো আমি ডাক্তার নই তবে সাইন্সের স্টুডেন্ট হওয়ার সুবাদে এতোটুকু প্রাথমিক জ্ঞান আছে আমার। বাকিটা আমার ডাক্তার জামাই আসলেই জানা যাবে না-হয়!
এরই মাঝে হাজির হয় আদ্রিশ আর আরাভ ভাইয়া। সাথে আলভি ভাইয়া আর আয়ুশী ভাবিও এসে পড়েছে। ওরা আসতেই সিদ্ধান্ত হলো, আমরা সবাই মিলে স্পিডবোটে চড়বো! যে ভাবা সেই কাজ। আমরা সবাই উৎসুক থাকলেও অরনী যেতে রাজি হয়না, তবে আরাভ ভাইয়ার জোরাজুরিতে অবশেষে রাজি হয় ও।
চার জুটি মিলে চারটা স্পিডবোটে চড়ে পড়লাম। আদ্রিশের পাশে বসতেই আদ্রিশ আমায় নিজের কাছে টেনে নিয়ে বলল
-‘ আমায় ধরে বস মেহু, নয়তো এই গভীর সমুদ্রের মাঝে যদি একবার পড়ে যাই, তবে নির্ঘাত পটল তুলতে হবে আমায়!
আদ্রিশের মুখে আবারও ঐ এককথা৷ এই লোকের হয়েছেটা কি, খালি মরামরির কথা বলে! আমি এবার দুম করে আদ্রিশের পিঠে চিমটি কেটে দিয়ে কটমট করে বললাম
-‘ তোমার খুব ম’রার শখ হয়েছে তাই না? আসো কাছে এসো, কা’ম’ড়ে দেই একটু!
এতোটুকু বলেই আদ্রিশের আরও খানিকটা কাছে এগিয়ে এসে, ওর গাল দুটো টেনে দিয়ে টিপ্পনী কেটে বললাম
-‘ “আয় আয় তুউ তুউ,
তোমায় একটু কা’ম’ড়ে দেই আদ্রিশ ভাউ!”
আদ্রিশ ভড়কে যাওয়ার বদলে চট করে হেসে বলে ফেলল
-‘ চু’মু তো আর দিবেনা, তার চেয়ে বরং ঐ কা’ম’ড়টাও দাও। বউয়ের লাভ বাইট মনে করে আমি তা সাদরে গ্রহণ করব!
আমি তব্দা খেয়ে গেলাম এবারে। এই লোকটা ভালো হবেনা বোধহয় এ জনমে।
স্পিটবোটে চড়া শেষ হতেই এক এক করে নেমে পড়লাম আমরা। এদিকে নামতে গিয়ে ঘটল আরেক বিপত্তি। অরনী মাথা ঘুরে পড়ে যায়। তড়িঘড়ি করে ওকে তুলে নিয়ে রিসোর্টে চলে এলাম। আদ্রিশ ওকে চেক করতেই সন্দেহ আরও প্রগাঢ় হয়! তবে এ মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। আদ্রিশ তো আর গাইনি বিশেষজ্ঞ নয়, ফিরে গিয়ে ভালো একটা গাইনি ডাক্তার দেখিয়ে তবেই এনশিউর হওয়া যাবে না-হয়!
সব গোছগাছ করে সন্ধ্যে নাগাদ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম আমরা। আজ তো ফিরতেই হতো, যথারীতি পরশু থেকে আবারও সেই যান্ত্রিক লাইফে ফিরতে হবে আদ্রিশকে। আবারও সেই ডিউটি সেরে রাত করে ঘর্মাক্ত, ক্লান্ত দেহে বাড়ি ফেরা! ওদিকে আমারও ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্লাস শুরু হবার সময় ঘনিয়ে আসছে!
বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায়। গৃহে প্রবেশ করতেই মা, মামনির দেখা মেলে। প্রায় দুদিন পর দুজনকে দেখে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তাদের। তাঁরাও পরম যতনে আগলে নেয় আমায়। সবার সাথে কুশল-বিনিময় শেষে ফ্রেশ হয়ে একেবারে রাতের খাওয়া-দাওয়া সেরে যে যার কক্ষে চলে এলাম।
এতোটা পথ জার্নির পর ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিলাম। আচমকাই পেটের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই চট করে চোখ তুলে চাইলাম। আদ্রিশ আমার পেটে মুখ গুঁজে শুয়ে রয়েছে। তার চুলের ভাঁজে আলগোছে হাত দিয়ে ডাকতেই আদ্রিশ আড়ষ্ট গলায় জবাব দেয়
-‘ এখন আর ডিস্টার্ব করবেনা মেহুপাখি। প্রচন্ড ক্লান্ত আমি, এখন আমার ক্লান্তি দূর করার একমাত্র মহাঔষুধ তুমি! কেননা তুমি আমার ব্যক্তিগত কোলবালিশ!
(চলবে)
কেমন লাগছে আপনাদের এই চারজোড়া পায়রাদের?
এই পর্বে রেসপন্স চাই সবার..🥱

