#ফ্লুজি
#অনুপ্রভা_মেহেরিন
[পর্ব ১৫]
বাহাররুল হক ডাইনিং স্পেচে আসতেই চমকে গেলেন।আরশাদ একটি চেয়ার দখল করে বসে আছে।তার পাশে দাঁড়িয়ে খুশবু।বাহারুল হকের হতবাক চাহনি দেখে আরশাদ ঠোঁট কুচকে হাসলো।
” আসসালামু আলাইকুম আব্বু ভালো আছেন?”
সালামের জবাব নেওয়ার কথাও যেন ভুলে গেলেন বাহারুল হক।মেয়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে তিনি বলেন,
” তুমি!”
” আজ সকালেই এলাম।”
বাহারুল হক ছুটে গেলেন রান্না ঘরে অনিমাকে ধমক দিয়ে বলেন,
” জামাই এসেছে এই কথা আমাকে জানাওনি কেন?”
” জানালে কি করতেন?নিশ্চয়ই ঝামেলা করতেন তাই তো জানাইনি।”
” দিন দিন কি বিবেক বুদ্ধি লোভ পেয়েছে?ঘরে বাজার সদাই আছে?কি রেঁধেছো?বাড়ির জামাই যা তা দিয়ে আপ্যায়ন করা সাজে না।”
” সেকি কথা!আমি তো ভাবলাম তুমি ছেলেটাকে দেখলেই দা কুড়াল নিয়ে দৌঁড়াবে হঠাৎ তোমার মুখে ভালো কথা!”
” আমার বাড়িতে আসলে কেউ যে আপ্যায়ন ছাড়া যায় না আশা করি সেই কথা ভুলে যাওনি।”
” চিন্তা করতে হবে না।যা রেঁধেছি তোমার জামাইয়ের পছন্দ মতো যাও তুমিও বসো।”
বাহারুল হক গিয়ে বসলেন ডাইনিং টেবিলে।আরশাদ পুনরায় তাকে সালাম জানালো এবার মাথা দুলিয়ে গম্ভীর মুখে সালামের জবাব দিলেন তিনি।ভদ্রতার খাতিরে জানতে চাইলেন,
” তোমার বাবা মা ভালো আছে?”
” জি।তারা আসতে চাইছেন আপনারা অনুমতি দিলে আসবেন।”
” অনুমতি দেওয়ার কী আছে?যখন ইচ্ছে আসবেন তারা এখন আমাদের আত্নীয়।”
” বাবা মা এলে ফাইনাল কথা সারতে চান।অনুষ্ঠানের ব্যপারে তারা আগ্রহী।ড্যাড যেহেতু জব করছেন তার বেশিদিন ছুটি নেই।”
বুকের ভেতরটা কেউ যেন হাতুড়ি দিয়ে নরম হৃদয়টাতে আঘাত করল।কলিজা মুচড়ে গেল বাহারুল হকের।একটাই মেয়ে তার একটাই সুখ আহ্লাদ,আনন্দ জল্পনা কল্পনা।সেই মেয়েকে এত দূরে কিভাবে বিদায় দেবেন তিনি!
মন খারাপকে সঙ্গী না করে বাহারুল হক চট করে বললেন,
” আগামীকাল দুপুরে তোমার পরিবারের দাওয়াত রইল।আমি নিজে ফোন করে বলবো নাম্বার দিও আমাকে।”
” অবশ্যই আব্বু।”
খুশবু তার বাবার দিকে তাকালো।মানুষটা কেমন শান্ত হয়ে সব কথার জবাব দিচ্ছে অথচ কয়েকদিন আগেও ঘরে তান্ডব চালিয়েছেন।বাহারুল হক মেয়ের পানে তাকালেন আদেশ করে বলেন,
” তুমি বসছো না কেন?কখন খাবে।”
খুশবু বসলো তবে ভাত মুখে নিতেই চোখ মুখ কুচকে ফেললে।মেয়ের এমন রিয়েকশন বাহারুল হকের চোখ এড়ালো না।তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন,
” রান্না ভালো হয়নি?স্বাদ লাগছে না?”
” না না ঠিক আছে।”
খুশবু পুনরায় চোখ কুচকালো।তার ঠোঁটে যে ঘূর্নিঝড় তান্ডব চালিয়েছে সেই তান্ডবে ক্ষত বিক্ষত হয়েছে ঠোঁট যুগল যার ফলে তরকারি মুখে লাগতেই জ্বলতে শুরু করে। আরশাদ বুঝতে পারে তাই তো বাম হাত কানে নিয়ে ইশারায় খুশবুকে সরি জানায়।
.
সারা বাড়ি হইচইয়ে মুখোরিত।একটি গোলাপি জামদানি শাড়ি জড়িয়ে বসে আছে খুশবু।তার পাশে বসে থাকা মানুষটি সম্পর্কের খাতিরে তার শাশুড়ী।লম্বা ফর্সা স্লিম বডির মানুষটিকে দেখে মুগ্ধ চোখে চেয়েছিল খুশবু।এতটা বয়সে এসেও এই মানুষটা যতটা ফিট স্ট্রং স্টাইলিশ এই বয়সে এসেও নিজেকে বয়স্ক ভাবেন না তিনি।কে দেখে বলবে এই নারীর এত বড় দুই ছেলে আছে।সাদা একটি শাড়ি পড়ে খোপা করেছেন তিনি।খুশবুর বিমহিত নজর দেখে হাসলেন আফরোজ।
” তুমি আমায় দেখে কি ভাবছো?জ ল্লা দ শাশুড়ী?এসব জ ল্লা দ গিরি করার সময় আমার নেই বুঝলে।আমার ছেলে তিনি তার তল্পিতল্পা নিয়ে আলাদা গুহায় থাকেন।তোমাকেও নিশ্চয়ই সেই গুহার বাসিন্দা বানাবে আমার গুহায় আসার সময় তোমার হবেও না।”
খুশবু চোখে হাসলো।তাদের কথার মাঝে এগিয়ে এলো তার শ্বশুর ইমরান ইহসান।খুশবুকে দেখেই বুকে জড়ালেন তিনি।লম্বা স্টং আরশাদের আদলে ঘেরা মুখখানি তার।সামনা সামনি এত লম্বা লম্বা মানুষের পাশে নিজেকে বিড়াল ছানা ছাড়া কিছুই মনে হচ্ছে না তার।ইমরান ইহসানের বাদামী চোখ জোড়া চকচক করছে তার খুশিতে যেন মুক্ত ঝরছে।
” অবশেষে তোমাকে সামনা সামনি দেখার সৌভাগ্য হলো আমার।কেমন আছো মা?”
ইমরান ইহসানের কথা শুনে কিঞ্চিৎ হাসলো খুশবু।হাসি মুখে সব কথার জবাব দিলেও এদের মুখে বাংলা শুনতে তার মোটেও ভালো লাগে না।এরা যেন বাংলা কথার শ্রাদ্ধ করে ছাড়ে।আরশাদ এবং তার বাবা দুজনেই ভাঙা ভাঙা বাংলা বলেন অথচ আরিব ছেলেটার বাংলা বলার ধাঁচ ভিষণ সুন্দর।
আরশাদের সহিত খুশবুর এখনো দেখা হয়নি।আরিব ভাইয়ের ছটফটে ভাবটা বুঝতে পেরে তাকে খুশবুর কক্ষে নিয়ে এলো।ছেলের উপস্থিতি পেয়ে চলে গেলেন আফরোজ।আরিব ভাইয়ের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে,
” তোমার সুযোগ করে দিচ্ছি আর আমার বেলায় যত আদেশ উপদেশ বাধা বিপত্তি।”
” এখনো প্যান্টের চেইনটাও লাগাতে পারো না ঠিকঠাক ভাবে এই বয়সে এসেছো প্রেম করতে,হাস্যকর।”
খুশবুর সামনে ভিষণ লজ্জায় পড়লো আরিব।ছেলেটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল রুমের বাইরে।আরশাদ দরজা হালকা লাগিয়ে বসলো খুশবুর মুখোমুখি,
” সদ্য ফোটা একটি গোলাপি লিলি আমার সামনে বসে।এই ফুটন্ত ফুলকে ছুঁইয়ে দিতেও ভয় লাগে যদি নুইয়ে যায়।”
আরশাদ কথাটি বলেই খুশবুর হাত ছুঁলো।
” না ভাইয়া গোলাপি জার্বেরা ফুলের মতো লাগছে।”
আরশাদ খুশবু দুজনেই অবাক হলো।দরজার দিকে তাকাতে দেখতে পেল আরিব দরজায় মাথা বের করে দাঁড়িয়ে আছে ছেলেটা তাদের দিকে তাকিয়ে হাসছে।আরশাদ উঠে দাঁড়ালো ধমক সুরে বলে,
” আরিব এখানে কি করছো?”
” সবাই খেতে বসেছে ভাবিকে ডাকছে, তোমাকে নয়।আমি ভাবিকে নিয়ে যাই?”
” একবার আসো এখানে দেখো আমি কি করি।”
.
খাবার টেবিলে সবার হই হুল্লোড় চলছে।সবচেয়ে বেশি মজার মানুষ আরশাদের বাবা ইমরান ইহসান এবং আরিব।তারা দুজন মিলে এতটাই আনন্দ করছে যে খুশবুর পরিবারের সাথে যেন আজ নয় বছরের পর বছর এদের পরিচিত।ইমরান ইহসান ছেলেকে নিয়ে ভীষণ গর্ব করে বলেন,
” আমি চাইতাম আমার ছেলেও একটা বাঙালি বউ ঘরে আনুক।বাঙালি মেয়েদের মতো এতটা সংসারি আর কেউ হয় না।এই যে আমার সহধর্মিণীকে দেখছেন ঘরে বাইরে সবটা সামলে যাচ্ছে।আমাদের বিয়ের গল্প শুনবেন?”
বাহারুল হক আগ্রহী হলেন কিঞ্চিৎ হেসে সম্মতি জানালেন শুনতে চান তিনি।ইমরান ইহসান বিয়ের গল্প শোনাতে কখনো আলসেমি করেননি।তার জীবনের বড় প্রাপ্তি এই প্রাপ্তির কথা শোনাতে কোন আলসেমি নেই।আরশাদ আরিব চুপচাপ দুইভাই চোখাচোখি করলো।জন্মের পর থেকে তারা তাদের মা বাবার সম্পর্কের রসায়ন জানতে জানতে বড় হয়েছে তাই তাদের কাছে এই গল্প মুখস্থ কণ্ঠস্থ।
আরো একধাপ অতীতে ফিরে যাওয়া যাক,বাংলাদেশ থেকে আমেরিকায় পড়তে যাওয়া আফরোজ তখন কোন বন্ধু হয়নি।ক্যাম্পাসে বেশিরভাগ সময় সে একাই কাটিয়েছে এর মাঝে পরিচয় হয় ক্লিফটন নামের একটি ছেলের সঙ্গে।তারা ক্লাস মিট ছিল বিধায় সম্পর্ক ক্রমশ গাঢ় হয়।ক্লিফটনের বাবা মা সবার সাথেই বেশ সুসম্পর্ক ছিল আফরোজার।ক্লিফটনের বোন গ্লোরিয়া ভীষণ আদর করতো তাকে।সব মিলিয়ে ভালো চলছিল দিনকাল।ক্লিফটনের যেকোন অনুষ্ঠান আনন্দ সুখ দুঃখের ভাগিদার ছিল আফরোজা।মেয়েটাকে সে যত দেখেছে ততই অবাক হয়েছে এই মেয়েটার মাঝে রহস্য খুঁজে পায় সে।মেয়েটা কাছে থাকলে স্বস্তি লাগে অথচ দূরে গেলে হতাশায় ঘিরে ধরে তাকে।
ক্লিফটন তখনো বুঝতে পারেনা আসলেই কি সে আফরোজকে ভালোবাসে?বন্ধুত্বের বন্ধন এভাবে বছরেরপর বছর কেটে যায়।আফরোজের যাওয়ার সময় ঘনিয়ে আসে।এয়ারপোর্টে মেয়েটার হাত ধরে সেদিন প্রথম ভালোবাসার কথা জানায় ক্লিফটন কিন্তু আফরোজ কোন উত্তর জানায়নি।
সময় কেটে যায় অথচ থমকে যায় ক্লিফটনের জীবন।আফরোজকে ছাড়া তার প্রতিটা মুহূর্ত কঠিন হয়ে পড়ে।সে যেন ছিটকে যায় বাস্তবার দুনিয়া থেকে। একদিন আচমকাই সিদ্ধান্ত নিয়ে বসে সে বাংলাদেশে যাবে।পরিকল্পনা অনুযায়ী সব কাগজ পত্র তৈরি করে দেশে আসে।আফরোজের পরিবার তাকে গ্রহণ করে আদর যত্নের ত্রুটি রাখেনি কিন্তু যখনি জানতে পারে সে আফরোজকে বিয়ে করতে চায় তখনি হট্টগোল সৃষ্টি হয়।শুরু হয় তর্কাতর্কি ঝামেলা।
আফরোজের ভাই ক্লিফটনকে বের করে দেয় বাড়ি থেকে।কিন্তু আফরোজের মনে চলছিল অন্যকিছু এত বছরে তার মনেও ক্লিফটনের জন্য অনুভূতি জন্মেছে।কিন্তু বাঁধা তো একটাই ক্লিফটন খ্রিস্টান ধর্মের ছেলে।আফরোজ তাকে শর্ত জানায় যদি ক্লিফটন ইসলাম ধর্ম গ্রহণ করে তবেই বিয়ে করবে সে।আশ্চর্যের ব্যপার ভাবনা চিন্তা ছাড়াই ক্লিফটন রাজি হয়।সেদিন রাতেই ক্লিফটন ইসলাম ধর্ম গ্রহণ করে, তার নাম পালটে রাখা হয় ইমরান ইহসান।
তারপরের জীবনটা পালটে গেল দুজনের।ক্লিফটনের মা বাবা কেউ তাদের মেনে নিল না।একটা সময় ক্লিফটন এবং আফরোজের উৎসাহে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন।কিন্তু ক্লিফটনের বোন গ্লোরিয়া ছিল বিবাহিত তার বিয়ে হয় অন্য আরেক খ্রিস্টান ধর্মের ছেলের সাথে।সে নিজের ধর্ম পাল্টাতে কিছুতেই রাজি নয়।
ক্লিফটনের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে কানাঘুষা শুরু হয় চারদিকে ছড়িয়ে যায় নানান কথা।মানসিক শান্তির লোভে ক্লিফটনের বাবা আমেরিকা ছেড়ে পাড়ি জমান ইতালিতে।তারপরের জীবনটা শুরু হয় সুন্দর সুখময় স্বপ্নময় জীবন।
সেই দিনের ক্লিফটন আজ ইমরান ইহসান তার ঘরে দুই পুত্র আরশাদ ইহসান এবং আরিব ইহসান।
আফরোজের মতো গুনবতী বুদ্ধিমতি সংসার সামলানো মেয়ে আরশাদের ভাগ্যে আছে তো?নাকি নারীর ছলনায় প্রবল ঝড়ে আচমকা ছিটকে যাবে পরিবারের সুতো।
চলবে….
আসসালামু আলাইকুম পাঠক।গল্পের ছোট্ট গ্রুপে আপনাদের সবাইকে আমন্ত্রণ..
🔺গ্রুপ লিংক-https://facebook.com/groups/764407025608497/
🔺আইডির লিংক-https://www.facebook.com/profile.php?id=61555546431041

