‘নগদ বারো লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করেছি বউ ছাড়তে? এত সহজ! বউ ছাড়ার ত প্রশ্ন ই উঠে না!’
ছোটমামি পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ‘আপার এই ছেলে ছোট থেকে গোঁয়ার একটা। আপা দুলাভাই দুজনকে কম জ্বালিয়েছে! এখন বড় ভাইয়ের হবু বউ বিয়ে করে এনে ষোলকলা পূর্ণ করল একদম। বেয়াদবের বেয়াদব!’
ছোটমামি র ফিসফিস করে বলা কথা নাজিয়া একদম স্পষ্ট করে শুনেছে। সে আপাতত এই দুনিয়ায় নেই। তার মনে হচ্ছে যা অনর্থ ঘটার ঘটে গেছে তার জীবনে! এর বেশি খারাপ ঘটা সম্ভব না। বিয়েশাদি নিয়ে তার জন্মের ভয় ছিল। পুরুষমানুষকে সে সহজে বিশ্বাস করতে পারে না। তাই জীবনে একটা প্রেম অব্দি হয়নি তার। বিয়ে নিয়ে ও ভীষণ ভয়ে থাকত কেমন না কেমন মানুষ যদি ভাগ্যে জুটে যায়। এদিকে একদম মার্কা মারা বর জুটেছে তার কপালে যে বেয়াদবি গোয়ার্তুমি তে সেরা!
‘বিয়ে ত আমি করতে চাইনি ওকে! তোমাদের গুণধর চরিত্রহীন বড় ছেলের কাজকারবার যে ই না ফাঁস হয়েছে তখনি আব্বু রীতিমতন আমাকে জোর করে নিজের মানসম্মান বাঁচাতে এই মেয়েকে আমার ঘাড়ে গছালো। বিয়ে হয়নি আমার ইচ্ছে তে কিন্তু এখন থেকে যা হবে সব আমার ইচ্ছে।
তাই একদম মুখ বন্ধ রাখবে সবাই! আর অ্যাই ছোটমামি! তোমার জামাই আর বাচ্চাকাচ্চা নিয়ে ফুটো জলদি! বিয়ের খানা গিলতে হবে না আর। যথেষ্ট গিলেছ! আর বড় ভাইয়ের হবু বউ কি এ্যা? ও আমার বউ এখন। এই আযান ইয়াসীর ভুইঁয়া র বউ!’
এদিকে ঘাড়ে গছালো বাক্যটা শুনেই নাজিয়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইলে ও কিভাবে জানি মিহি কান্নার শব্দ বেরিয়ে এলো। বহুক্ষণ ধরে নিজের কান্না চেপে রেখেছে সে, ভাগ্যকে দোষারোপ করেছে। কারো সাথে কখনো কিছুমিছু ছিলো না অব্দি তার। অথচ বিয়ে ঠিক হয়েছিল একটা প্রতারক চরিত্রহীনের সাথে যে নিজের অতীতের গভীর সম্পর্ক গোপন করে ভালোমানুষের মতন বর সেজে তাকে বিয়ে করতে এসেছিল। এরপর বিয়ে হলো এমন মানুষের সাথে যে তাকে ঘাড়ের উপর বোঝা কিংবা একটা দায়িত্ব বাদে আর কিছু মনে করে না। স্ত্রী হিসেবে মানসম্মান ত দুর কি বাত!
এদিকে এমন মাথাগরমের মধ্যে নাজিয়া র মিহি কান্নার স্বর কানে আসতেই আযান মেজাজ হারিয়ে বসল। দিয়ে ফেলল বাজখাঁই ধমক, ‘কি সমস্যা!বিয়ে করেছি না! তাহলে এত কান্না কিসের। আরেকবার কান্নার শব্দ কানে আসলে একদম দু গালে দুটো চড় বসাব৷ এরপর গালের ব্যথায় যত ইচ্ছে কাঁদবে! রিডিকিউলাস!’
দুমিনিট থেমে আযান তারস্বরে ডাকল লিভিং রুমের কোনায় দাঁড়ানো মেয়েটাকে , ‘এ্যাই ইশি তোর ভাবিকে রুমে নিয়ে যা! আজকের জন্য যথেষ্ট ফ্যামিলি ড্রামা দেখেছে ও। আর দেখতে হবে না। আরো দেখার জন্য পুরো জীবনটা পড়ে আছে ওর এই বাড়িতে। কারণ বউ ত আমি ছাড়ছি না। না মানে না!’
( রিয়েক্ট কমেন্ট করে ফলো দিয়ে দিও গাইজ!)
#মেঘের_মুলুকে_চল
#আয়রা_তাবাস্সুম
#পর্ব০১

